ময়মনসিংহ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হজের ব্যয় আরও ৪০ হাজার টাকা কমবে জানিয়েছেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী বাংলাদেশে কোনো শিশুই আর পিছিয়ে থাকবে না জানিয়েছেন ববি হাজ্জাজ প্রশাসনিক রদবদল: ডিএমপির তিন থানার দায়িত্বে নতুন ওসি, বদলি হয়েছেন ৬ পুলিশ পরিদর্শক ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ব্রাহ্মণবাড়িয়ায় ১৮০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি রবিউল ও তার সহযোগী গ্রেপ্তার ছেলে কনের বাড়িতে, প্রেমিকার হানায় বিয়ে পণ্ড: রাতে বাবার ঝুলন্ত লাশ উদ্ধার বাগেরহাটে সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে তিন দিনের অবস্থান কর্মসূচি সংকটে সিরাজগঞ্জের রান্ধুনীবাড়ির ঐতিহ্যবাহী কাদা-মাটির শিল্প নেত্রকোণাবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান: ১৫ বছর পর চালু হচ্ছে পূর্বধলা পৌরসভা মানবতার অনন্য দৃষ্টান্ত: তিন প্রতিভাবান প্রতিবন্ধী ব্যক্তির হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো শিক্ষকের সালথায়

ফরিদপুরের সালথায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইব্রাহিম হোসেন (৪৭) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই শিক্ষার্থীসহ আরও চারজন আহত হয়েছেন।

রবিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা ঈদগাহ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ইব্রাহিম হোসেন সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের পশ্চিম কাগদী গ্রামের মৃত আব্দুর রহব শেখের ছেলে। তিনি সোনাপুর ইউনিয়নের যোগারদিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিক্ষক ইব্রাহিম হোসেন তার স্কুলের দুই শিক্ষার্থীকে নিয়ে মোটরসাইকেলে করে সালথা উপজেলা সদরে একটি স্কাউট প্রোগ্রামে অংশ নিতে যাচ্ছিলেন। পথে ফুকরা গ্রামের মধ্যপাড়া মুনছুর কাঁছা এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ও আরও পাঁচজন গুরুতর আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিনুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই শিক্ষক ইব্রাহিম হোসেনের মৃত্যু হয়।

সালথা থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষক নিহত ও দুই শিক্ষার্থীসহ আরও চারজন আহত হয়েছেন। নিহতের মরদেহ থানায় এনে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজের ব্যয় আরও ৪০ হাজার টাকা কমবে জানিয়েছেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো শিক্ষকের সালথায়

আপডেট সময় ০২:৪০:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫