ময়মনসিংহ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরের ৪ খুনে অল্প সময়ে অপরাধী গ্রেপ্তার না হলে সুনাম ক্ষুণ্ন হতো বলে মন্তব্য করেছেন রিজভী সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন জানিয়েছেন আইনমন্ত্রী নওগাঁর পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার পাবনা জেলার সুজানগর উপজেলায় গ্যাসের অনুসন্ধান কার্যক্রমের শুভ সূচনা দুর্গাপুরে ১৯ লাখ টাকার ফেন্সিডিলসহ আটক ১ পাবনায় যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে হাজারো মানুষের ঢল রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী নরসিংদীতে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দল হিসেবে আওয়ামী লীগের বিচার হলে জামায়াতের হবে না কেন বললেন মাসুদ কামাল

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, যদি দল হিসেবে আওয়ামী লীগের বিচার হতে পারে, তাহলে ১৯৭১ সালে জামায়াতে ইসলামী যে ভূমিকা রেখেছিল তারও বিচার হওয়া উচিত। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে তিনি এ মন্তব্য করেন।

দল হিসেবে জামায়াতের বিরুদ্ধে এতদিন বিচার না হওয়ার কারণ ব্যাখ্যা করে মাসুদ কামাল বলেন, “আগে দল হিসেবে বিচার করার কোনো আইনি বিধান ছিল না। তবে বর্তমান সরকার আইসিটি আইনে সেই বিধান যুক্ত করেছে। এখন দল হিসেবে বিচার করা সম্ভব।”

তিনি আরও বলেন, “মানবতাবিরোধী অপরাধের যে ট্রাইব্যুনাল, সেখানে এখন দলেরও বিচার করা যায়। আমি মনে করি, জামায়াতের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বা নিহতদের পরিবার, তারা বাদী হয়ে মামলা করতে পারেন। তা না হলে সরকারেরই উচিত এ বিষয়ে উদ্যোগ নেওয়া।”

মাসুদ কামাল প্রশ্ন তোলেন, “আপনি যদি ২০২৪ সালের ঘটনাগুলোর জন্য আওয়ামী লীগের বিচার করতে পারেন, তাহলে ’৭১-এর গণহত্যার জন্য জামায়াতের বিচার করতে পারবেন না কেন? বিচার করুন। যদি প্রমাণ হয় জামায়াত নির্দোষ, তাহলে তারা বেঁচে গেল। বিচার মানেই তো অপরাধী নয়—বিচার হোক, এটাই দাবি।”

তিনি আরও বলেন, “শুধু আওয়ামী লীগের বিচার করবেন কেন, জামায়াতেরও করা উচিত।”

সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরকালে জামায়াতে ইসলামী আমির *ডা. শফিকুর রহমানের ক্ষমা প্রার্থনার* প্রসঙ্গেও মন্তব্য করেন মাসুদ কামাল। তিনি বলেন, “প্রশ্নটা ব্যক্তিগত নয়, দলের। মুক্তিযুদ্ধের সময় জামায়াতের ভূমিকাই এখানে মুখ্য বিষয়। আপনার দলের অনেক নেতা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ছিলেন, কারও কারও সর্বোচ্চ শাস্তিও হয়েছে। সে বিচার নিয়ে প্রশ্ন আছে, আমি নিজেও বলেছি অনেক বিচার আন্তর্জাতিক মানে হয়নি, কিছু ক্ষেত্রে অবিচারও হয়েছে। কিন্তু তা সত্ত্বেও দল হিসেবে জামায়াতের ভূমিকাকে অস্বীকার করা যায় না।”

তিনি প্রশ্ন রাখেন, “জামায়াতে ইসলামী কি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেনি? করেছে। পাকিস্তানি বাহিনীকে কি সহায়তা করেনি? করেছে। পাকিস্তানি সেনারা কি এই দেশে গণহত্যা চালায়নি, মা-বোনদের ধর্ষণ করেনি? করেছে। সেই কর্মকাণ্ডে কি জামায়াত সহযোগিতা করেনি বা সমর্থন দেয়নি? দিয়েছে।”

শেষে মাসুদ কামাল বলেন, “তাহলে প্রশ্ন আসে—জামায়াতের ভূমিকা কী ছিল? সেই ভূমিকাটাই আজ প্রশ্নবিদ্ধ। তাই রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীকে তার ১৯৭১ সালের ভূমিকার জন্য বিচারের মুখোমুখি হওয়া উচিত।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

দল হিসেবে আওয়ামী লীগের বিচার হলে জামায়াতের হবে না কেন বললেন মাসুদ কামাল

আপডেট সময় ১২:০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫