ময়মনসিংহ , বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নির্বাচিত সরকারের সদিচ্ছা থাকলে পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব জানিয়েছেন অর্থ উপদেষ্টা গৌরীপুরে শ্রেষ্ঠ শিক্ষক-প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সংবর্ধনা নির্বাচনের পরের দিনের পরিস্থিতি কেমন হতে পারে: ছাত্রশিবির সভাপতি ঢাকা-৮ আসনকে মদিনার সমাজ বানাতে চাই বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী যারা বিক্রি হচ্ছেন তাদের হিসাব ১২ তারিখের পর হবে বললেন বিএনপি প্রার্থী ফারুক আজ মধ্যরাত থেকে নির্বাচন ও গণভোট ঘিরে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ১৮ ঊর্ধ্ব সবাইকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে বলেছেন নাহিদ ইসলাম ইউপি সদস্যের স্বামীকে গুলি করে হত্যা, আহত ১ নরসিংদীতে সোনার দাঁড়িপাল্লা উপহার দিলেন সমর্থক শিশির মনিরকে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না জানিয়েছে ইসি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিএনপি : ন্যায়বিচার প্রতিষ্ঠা পেয়েছে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ঘোষিত মৃত্যুদণ্ডের রায়কে ‘ন্যায়বিচার প্রতিষ্ঠার মাইলফলক’ হিসেবে আখ্যা দিয়েছে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, “সারা বিশ্বের জনমত এবং দেশের জনগণের প্রত্যাশা ছিল—পতিত স্বৈরাচার ও তার দোসরদের মানবতাবিরোধী অপরাধের বিচার হোক। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আন্তর্জাতিক মান বজায় রেখে আইসিটি যে রায় দিয়েছেন, তাতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।”

তিনি আরও বলেন, এ রায়ের ফলে গত ১৬ বছর ধরে গুম-খুন, বিচারবহির্ভূত হত্যা এবং ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানে নিহত সহস্রাধিক মানুষের পরিবারের ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

“অপরাধের তুলনায় রায় যথেষ্ট নয়”—সালাহউদ্দিন আহমদ

রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “শেখ হাসিনার বিরুদ্ধে যে বিচার হয়েছে, তা তার অপরাধের তুলনায় যথেষ্ট নয়। তবে এটি শুধু অতীতের বিচার নয়; ভবিষ্যতের জন্যও বড় শিক্ষা।”

তিনি আরও বলেন, আদালতের এ রায় প্রমাণ করেছে—ফ্যাসিস্ট শাসক যত শক্তিশালীই হোক, একদিন তাকে আইনের কাঠগড়ায় দাঁড়াতেই হয়।

উল্লেখ্য, ক্ষমতাচ্যুত হাসিনার আমলে সালাহউদ্দিন নিজেও গুমের শিকার হয়েছিলেন; তাকে ঢাকা থেকে তুলে ভারতের শিলংয়ে ফেলে রাখা হয়।

রায় ঘোষণার সময় আদালত প্রাঙ্গণে উচ্ছ্বাস

মঙ্গলবার বিকালে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করে। অন্যান্য সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।

রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই জুলাই অভ্যুত্থানে নিহতদের স্বজন ও আন্দোলনকারীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়। তারা আদালত প্রাঙ্গণে স্লোগান দিতে শুরু করলে অ্যাটর্নি জেনারেল সবাইকে শান্ত থাকতে অনুরোধ করেন।

ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর প্রথম মামলা

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার করতে আওয়ামী লীগ সরকারের সময় আইসিটি গঠন করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পর ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালেই জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম বিবিধ মামলা দায়ের করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচিত সরকারের সদিচ্ছা থাকলে পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব জানিয়েছেন অর্থ উপদেষ্টা

বিএনপি : ন্যায়বিচার প্রতিষ্ঠা পেয়েছে

আপডেট সময় ১২:১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫