ময়মনসিংহ , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যতবার ইচ্ছা হবে, যখন ইচ্ছা হবে, আমি বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানাবো বললেন প্রতিমন্ত্রী ইশরাক পানির পাইপলাইনে বিষ প্রয়োগ ‘সাবভার্সিভ অ্যাক্টিভিটিজ’বলে মন্তব্য করেছেন এসপি মাসুদ শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা: ট্রাইব্যুনালে আজ অভিযোগ দাখিল চূড়ান্ত অনুমোদনের পথে নবম পে-স্কেল: শিগগিরই কার্যকরের জোরালো প্রস্তুতি মদনে ভুয়া বায়া দলিলে জমি রেজিস্ট্রি করার অভিযোগ: দলিল লেখক রহিছ মিয়াকে কারণ দর্শানোর নোটিশ কেন্দুয়ায় নতুন ইউএনও সানজিদা চৌধুরী রংপুর প্রাণিসম্পদ অফিসে কী ঘটছে এসব? নেত্রকোনায় বসতঘর থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত থাকা এইচএসসি পরীক্ষা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা চাদর-বালিশ নিয়ে সড়কে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে ফাটল দেখা দেওয়ায় টানা চার দফা ভূমিকম্পের পর আতঙ্কে হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। শনিবার রাতে তারা চাদর–বালিশ নিয়ে তেজগাঁও শিল্প এলাকার সড়কে অবস্থান নেন এবং সেখানে রাত কাটান।

আন্দোলনরত শিক্ষার্থীরা জরুরি ভিত্তিতে নিরাপদ আবাসনের ব্যবস্থা অথবা নতুন হল নির্মাণের দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। তাদের আন্দোলনের পর রাতে ইনস্টিটিউট কর্তৃপক্ষ লতিফ ছাত্রাবাসের পূর্ব–পশ্চিম শাখা, ড. কাজী মোতাহার হোসেন ছাত্রাবাস, জহির রায়হান ছাত্রাবাস ও ছাত্রীনিবাস খালি করার নির্দেশ দেয়। পাশাপাশি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত মিড টার্ম পরীক্ষা ও ক্লাস স্থগিত করা হয়।

লতিফ ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী ও কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য রমজান আলী জানান, ৭০–৮০ বছর বয়সী ভবনটিতে আগে থেকেই ফাটল ছিল। সাম্প্রতিক ভূমিকম্পে এসব ফাটল আরও বড় হয়েছে। ছয় মাস আগে হলের চতুর্থ তলা ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বলেও তিনি অভিযোগ করেন।

এর আগে শক্তিশালী ভূমিকম্পের পর শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসিন হলের কিছু শিক্ষার্থীও নতুন ভবন নির্মাণের দাবিতে কর্মচারীদের একটি ভবন দখল করে রাত কাটান।

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহেলা পারভীন বর্তমানে জাপানে অবস্থান করছেন বলে জানা গেছে। শনিবার রাতে ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যতবার ইচ্ছা হবে, যখন ইচ্ছা হবে, আমি বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানাবো বললেন প্রতিমন্ত্রী ইশরাক

ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা চাদর-বালিশ নিয়ে সড়কে

আপডেট সময় ১০:০৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫