ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সৌদি আরব মদ বিক্রি শুরু করলো

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

সৌদি আরবে কাগজে-কলমে এখনও মদ্যপান এবং মদ কেনা-বেচা নিষিদ্ধ। যদিও গত বছর প্রথমবারের মতো শুধুমাত্র অমুসলিম কূটনীতিকদের কাছে অ্যালকোহল বিক্রির জন্য দিয়ে রাজধানী রিয়াদে একটি মদের দোকান যাত্রা শুরু করে। 

তবে সম্প্রতি দেশটির অবস্থানরত ধনী অমুসলিম বিদেশি নাগরিকদেরও মদ কেনার অনুমতি দিয়েছে সৌদি কতৃপক্ষ। এতে ওই মদের দোকানের বাইরে দেখা যাচ্ছে গাড়ির লম্বা লাইন।

এএফপি এবং নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অবশ্য এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। যেমন- ক্রেতাকে অবশ্যই অমুসলিম এবং বিদেশি নাগরিক হতে হবে এবং তার মাসিক উপার্জন হতে হবে কমপক্ষে ৫০ হাজার রিয়াল (প্রায় ১৩ হাজার ৩০০ ডলার)।

রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকায় একটি লিকার শপ বা মদের দোকান আছে। এটি বর্তমানে সৌদির একমাত্র সরকারি অনুমোদনপ্রাপ্ত মদের দোকান। সেখানে মদ কেনা গেলেও খাওয়ার ব্যবস্থা নেই। দোকানটি থেকে আগ্রহী ধনী বিদেশিরা মদ কেনেন।

গত প্রায় এক মাস ধরে সৌদিতে মদ কিনতে পারছেন প্রিমিয়াম ভিসাধারীরা। দেশটিতে বর্তমানে প্রিমিয়াম ভিসাধারী বিদেশিদের সংখ্যা ১২ হাজার ৫০০ জনেরও বেশি। বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে এসব তথ্য।

সৌদির সেই দোকান থেকে মদ কিনেছেন— এমন একজন বিদেশি নাগরিক এএফপিকে বলেন, ‘আমরা খুবই অবাক হয়েছিলাম এবং প্রথমে বিশ্বাস করতে পারিনি যে সৌদিতে মদ বিক্রি শুরু হয়েছে। আমরা সেই দোকানে ঢুকলাম এবং প্রাথমিক চেকিং শেষে মদ কিনতে পেরেছিলাম।’

আরেক বিদেশি বলেন, ‘আমার বন্ধু-বান্ধবরা প্রথমে বিশ্বাসই করতে চায়নি এটি। পরে যখন আমি মদ কিনলাম— তারা এত অবাক হয়েছিল যেন জীবনে প্রথম মদ দেখছে।’

ইসলাম ধর্মে মদ নিষিদ্ধ। তবে ইসলামের জন্মভূমি সৌদিতে ১৯৫২ সালের আগ পর্যন্ত মদের দোকান ছিল। ১৯৫২ সালে তৎকালীন সরকার দেশের অভ্যন্তরে মদ্যপান ও মদ কেনা-বেচা নিষিদ্ধ করে।

তবে ২০১৭ সালে যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদরি ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী হওয়ার পর বদল আসতে থাকে দৃশ্যপটে। তেলের ওপর নির্ভরতা কমিয়ে সৌদিকে পুরোপুরি বিদেশি বিনিয়োগের জন্য উপযোগী করতে মনোযোগী হন মোহাম্মদ বিন সালমান। প্রিমিয়াম ভিসাধারীদের জন্য মদের দোকান উন্মুক্ত করাও তার সে প্রকল্পের অংশ বলেই মনে করা হচ্ছে।

সৌদির এক সরকারি কর্মকর্তা বলেছেন, আগামী ২০২৬ সালের মধ্যে জেদ্দা ও দাহরান শহরেও এমন দু’টি মদের দোকান খোলার পরিকল্পনা আছে সরকারের।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

সৌদি আরব মদ বিক্রি শুরু করলো

আপডেট সময় ১১:৪৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫