ময়মনসিংহ , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
গৌরীপুরে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত এনসিপির ৮৭ নেতাকর্মীর গণপদত্যাগ রাঙামাটির জুরাছড়িতে কুড়িগ্রামে সরকারি ওষুধ পাচারের সময় হাসপাতালের স্টোরকিপার আটক ত্রিশাল বালিপাড়া ইউনিয়নের বৈন্নার পাড়ে সরকারি বিধি না মেনে অবৈধ ভাবে চালাচ্ছে সামাল ব্রিক্স নামে দুটি ইট ভাটা, নেই কোনো অনুমোদন হিনা খান ইফতার পার্টিতে চরম বিড়ম্বনায় মাদক সেবনে বাধা রাজধানীর শান্তিবাগে, যুবককে কুপিয়ে হত্যা প্রধানমন্ত্রী আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন , পাবেন ৩৭৫৬৭ জন ইরানকে ‘সর্বোচ্চ পরাজয়ের’ সৌদি সতর্কবার্তা দিলো ফোনে পুতিনের সঙ্গে এক ঘণ্টা কথা : ট্রাম্প ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে, সবকিছু স্পষ্ট, সাক্ষীও পাওয়া যাচ্ছে বললেন জামায়াত আমির
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

অনুমতি দিলো ইসরায়েল পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি স্থাপনের

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠাকে বাধা দিতে পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েল। কট্টর ডানপন্থি ইসরায়েলি রাজনীতিবিদ এবং বর্তমানে দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ বিবিসিকে এ তথ্য জানিয়েছেন।

স্মোতরিচ বলেছেন, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজকে এ বিষয়ক একটি প্রস্তাব দিয়েছিলেন তিনি, গতকাল সেটি পাস হয়েছে।

আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীরে ইসরায়েলের কোনো বসতি স্থাপন করা অবৈধ বিবেচনা করা হয়।

ইসরায়েলের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, পশ্চিম তীর অঞ্চলে ইসরায়েলের দখলদারিত্ব কার্যক্রমের এই ধারাবাহিক সম্প্রসারণ একদিকে মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনাকে আরও উসকে দিচ্ছে, অন্যদিকে প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের গঠনকে হুমকির মুখে ফেলেছে।

প্রসঙ্গত, আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করে বসতি স্থাপনের মাধ্যমে গত কয়েক দশক ধরে একটু একটু করে ফিলিস্তিনের পশ্চিম তীর দখল করছে ইসরায়েল। বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আমলে গত প্রায় তিন বছরে এই কার্যক্রমে রীতিমতো উল্লম্ফন ঘটেছে।

২০২২ সালের শেষ দিকে সরকার গঠন করেন ইসরায়েলের বৃহত্তম রাজনৈতিক দল লিকুদ পার্টির শীর্ষ নেতা নেতানিয়াহু। তারপর থেকে গত প্রায় ৩ বছরে পশ্চিম তীর এলাকায় ইহুদি আবাসন বা আবাসিক ভবনের সংখ্যা ১২৮টি থেকে বেড়ে পৌঁছেছে ১৭৮টিতে। অর্থাৎ, শতকরা হিসেবে নেতানিয়াহুর আমলে পশ্চিম তীরে বসতি স্থাপনের হার বেড়েছে প্রায় ৪০ শতাংশ।

তবে এটি নতুন ১৯টি বসতি অনুমোদনের আগের হিসেব। সাম্প্রতিক সিদ্ধান্ত কার্যকর করা হলে পশ্চিম তীরে গত তিন বছরে ইসরায়েলি বসতির সংখ্যা পৌঁছাবে ৬৯টিতে।

তবে এটি নতুন ১৯টি বসতি অনুমোদনের আগের হিসেব। সাম্প্রতিক সিদ্ধান্ত কার্যকর করা হলে পশ্চিম তীরে গত তিন বছরে ইসরায়েলি বসতির সংখ্যা পৌঁছাবে ৬৯টিতে। বিবিসিকে স্মোতরিচ জানিয়েছেন, ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠাকে পুরোপুরি ‘কবর দেওয়ার’ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার।

ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপনবিরোধী ইসরায়েলি সংস্থা পিস নাও-এর তথ্য অনুসারে বর্তমানে পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতির সংখ্যা ১৬০টি। এসব বসতিতে বসবাস করছেন প্রায় ৭ লাখ ইসরায়েলি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গৌরীপুরে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

অনুমতি দিলো ইসরায়েল পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি স্থাপনের

আপডেট সময় ১১:৪৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫