ময়মনসিংহ , সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস উপলক্ষে বিপ্লবী নারী মুক্তি ময়মনসিংহে পথসভা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ময়মনসিংহে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নালিতাবাড়ীতে টিসিবি’র পন‍্য বিতরণে অনিয়ম-দুর্নীতি ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি ঈদে টানা ১০ দিন বন্ধ থাকবে বিএনপির এমপি কারামুক্ত আওয়ামী লীগ নেতাকে জেলগেটে ফুল দিয়ে বরণ করলেন সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউটের সিদ্ধান্ত সরকারের ২৫শে মার্চ মার্কিন কূটনীতিকদের নির্দেশ সৌদি আরব ছাড়তে ১৯ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ থেকে স্বামী–সন্তানের খোঁজে ভারতীয় নারী বাংলাদেশে এসে কারাগারে , ৮ মাস পর দেশে ফিরলেন চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে চার হাজার সদস্যের যৌথ বাহিনীর অভিযান, ঘিরে ফেলা হয়েছে পুরো এলাকা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ জামায়াত আমিরের সঙ্গে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি অ্যালবার্ট টি. গম্বিসের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল।

গত রোববার (১১ জানুয়ারি) দুপুর ২টায় রাজধানীর মগবাজারের জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন।

মতবিনিময়কালে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং প্রস্তাবিত গণভোট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত মোর্স এইচ. ট্যান, নর্থ আমেরিকার মুসলিম উম্মাহর সেক্রেটারি জেনারেল ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আরমান চৌধুরী এবং নিউ ইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী নেতা ফয়সাল আলম।

সাক্ষাৎকালে আমিরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, ইঞ্জিনিয়ার ড. জুবায়ের আহমদ, ব্যারিস্টার নজরুল ইসলাম, অধ্যাপক সাইফুল্লাহ মানছুর, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম এবং ব্যারিস্টার আরমান আহমদ বিন কাসেম।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস উপলক্ষে বিপ্লবী নারী মুক্তি ময়মনসিংহে পথসভা

মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ জামায়াত আমিরের সঙ্গে

আপডেট সময় ১০:১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬