ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি এসি সোহেল কারাগারে: অর্থ আত্মসাতের মামলার রায় ইরানের অবরুদ্ধ অর্থ এবার কাজে লাগবে জরুরি পণ্য ক্রয়ে সালমানের ভাবমূর্তি ফেরানোর উদ্যোগে নতুন মোড় ​প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা নেই এইচএসসি কেন্দ্রগুলোতে এবার নজরদারি করবে পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’ রাজনৈতিক নির্দেশনার আলোকেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে বলছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ​ক্রিকেট উন্মাদনা: বাংলাদেশে আসছে পাকিস্তান, খেলবে ৫ ওয়ানডের সিরিজ ​৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান ও পাকিস্তান ​জুলাই মাসের এলপিজির নতুন দর ঘোষণা আজ বিকেলে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এরা মুনাফিকি করে মানুষকে ভুল বুঝিয়ে ভোট চাচ্ছে বলেছেন মির্জা ফখরুল

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেস্তে যাবে! হায়, হায়! কমপ্লিট সারেন্ডার করে ইবাদত করে ইমান এনে তাহলে কোন লাভ নাই? এরা মুনাফিকি করে মানুষকে ভুল বুঝিয়ে ভোট চাচ্ছে।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সবচেয়ে বেশি দুষ্টামি করছে যারা অতীতে বাংলাদেশকেই স্বীকার করে নাই। আমাদের কতজন মা-বোনকে পাক হানাদার বাহিনীর কাছে তুলে দিয়েছে। এই হিসাব আমরা ভুলি নাই।

তিনি বলেন, অনেক ত্যাগ পেরিয়ে একটি জায়গায় এসেছে দেশ। সামনে নির্বাচন। যেখানে মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে গণতান্ত্রিক দেশে গড়ে তোলার সুযোগ হয়েছে।

তিনি আরও বলেন, সংস্কারের পক্ষে বিএনপি। তোমরা কারসাজি করেছো, বেইমানি করেছো, যেগুলোতে একমত হই নাই সেগুলোও সংস্কারে ঢুকিয়ে দিয়েছো। তারপরও রাজি হয়েছি, ঠিক আছে।

এই বিএনপি নেতা বলেন, অর্কেস্ট্রা চলছে, বিএনপির ল্যান্ডস্লাইড ভিক্টোরি ঠেকাতে বিএনপির বিরুদ্ধে পরিকল্পনাভাবে প্রচারণা চালাচ্ছে। যারা নির্বাচন হবে কিনা বলে শঙ্কা প্রকাশ করছে, খোঁজ নিলে দেখা যাবে ভেতরে ভেতরে তাদের তিনটা সিটও নাই।

তিনি বলেন, এবারের ভোট বলে দিবে এই দেশ লিবারেল ডেমোক্রেটিক রাজনীতি থাকবে নাকি উগ্রপন্থীর রাজনীতি থাকবে। আমরা ভোটের জন্য অপেক্ষা করছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি

এরা মুনাফিকি করে মানুষকে ভুল বুঝিয়ে ভোট চাচ্ছে বলেছেন মির্জা ফখরুল

আপডেট সময় ০২:৩৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬