ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি এসি সোহেল কারাগারে: অর্থ আত্মসাতের মামলার রায় ইরানের অবরুদ্ধ অর্থ এবার কাজে লাগবে জরুরি পণ্য ক্রয়ে সালমানের ভাবমূর্তি ফেরানোর উদ্যোগে নতুন মোড় ​প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা নেই এইচএসসি কেন্দ্রগুলোতে এবার নজরদারি করবে পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’ রাজনৈতিক নির্দেশনার আলোকেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে বলছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ​ক্রিকেট উন্মাদনা: বাংলাদেশে আসছে পাকিস্তান, খেলবে ৫ ওয়ানডের সিরিজ ​৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান ও পাকিস্তান ​জুলাই মাসের এলপিজির নতুন দর ঘোষণা আজ বিকেলে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নির্বাচনী থিম সং উন্মোচন হলো

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:১৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

নির্বাচনের ঘণ্টা বেজে গেছে। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর প্রাক্কালেই মাঠে নামছে বিএনপি। দলটির শীর্ষ নেতৃত্বের দিকনির্দেশনা, নতুন পরিকল্পনা ও নির্বাচনী বার্তা নিয়ে ভোটের রাজনীতিতে সক্রিয় হতে শুরু করেছে দলটি। এই প্রচারণার সূচনা হচ্ছে সিলেট থেকেই, যেখানে অবস্থান করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

গত বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১২টার পর থেকেই বিএনপির পক্ষ থেকে একের পর এক নতুন পরিকল্পনা, কর্মসূচি ও নির্বাচনী ইশতেহারের রূপরেখা প্রকাশ করা শুরু হয়েছে।

রাজধানীর হোটেল লেকশোরে বিএনপির নির্বাচনী থিম সংয়ের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এবং বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহ।

অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, “পরমাণুর কেন্দ্রে যেমন প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন থাকে এবং তাদের বন্ধন অত্যন্ত দৃঢ়, তেমনি দৃঢ় বন্ধনের একটি রাষ্ট্রীয় দর্শনে আমরা বিশ্বাস করি। সেই দর্শন হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ, যার প্রতীক ধানের শীষ।”

তিনি বলেন, ধানের শীষ কেবল একটি নির্বাচনী প্রতীক নয়, এটি এখন গ্রাম বাংলার প্রতীকে পরিণত হয়েছে। তবে নানা বিধিনিষেধ ও নিয়মের কারণে পাড়া-মহল্লায় আগের মতো নির্বাচনী উৎসবের পরিবেশ আর নেই।

রিজভী আরও বলেন, “সবাইকে নিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। মানুষের যে ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, তা আবারও ফিরে আসবে।”

ধানের শীষ প্রতীক নিয়ে মন্তব্য করে তিনি বলেন, “ধানের শীষ প্রতীক শেখ হাসিনাও মুছে দিতে পারেননি, আর কেউ পারবে না। এই প্রতীক মানুষের হৃদয়ে হৃদয়ে মিশে আছে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি

নির্বাচনী থিম সং উন্মোচন হলো

আপডেট সময় ১০:১৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬