ময়মনসিংহ , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাজেটের পর দ্রব্যমূল্য বাড়ানোর সুযোগ নেই বললেন বাণিজ্যমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে, আহত ১০ জাদুকরী হ্যাটট্রিক, মেসিকে ‘অবিশ্বাস্য’ বলে প্রশংসায় ভাসালেন স্ত্রী শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব বাজেটে কারিগরি শিক্ষাখাতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বললেন শিক্ষামন্ত্রী খেটে খাওয়া মানুষের জন্য দেওয়া বাজেটকে অনেকে চানাচুর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব শরফ উদ্দিন আহমেদ চাঁপাইনবাবগঞ্জে প্রত্নতাত্ত্বিক স্থাপনা ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

প্রধান নিয়োগে পরিবর্তন করে পরিপত্র জারি শিক্ষাপ্রতিষ্ঠানের

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনে পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে হয়েছে।

পরিপত্র অনুযায়ী, এনটিআরসিএ আইন ২০০৫-এর ধারা ৮(ট) প্রদত্ত ক্ষমতাবলে এই নতুন দায়িত্ব অর্পণ করা হয়েছে। এখন থেকে সংশ্লিষ্ট ৩ অধিদপ্তর (মাউশি, কারিগরি ও মাদ্রাসা) বছরে অন্তত একবার শূন্য পদের চাহিদা এনটিআরসিএর কাছে পাঠাবে।

নতুন নিয়ম অনুযায়ী, নিয়োগ সুপারিশের জন্য প্রার্থীদের লিখিত, মৌখিক ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা হবে। মোট ১০০ নম্বরের পরীক্ষার মধ্যে লিখিত বা বাছাই পরীক্ষায় ৮০ নম্বর, শিক্ষাগত যোগ্যতার সনদে ১২ নম্বর এবং মৌখিক পরীক্ষায় ৮ নম্বর নির্ধারণ করা হয়েছে। লিখিত ও মৌখিক উভয় ক্ষেত্রে পৃথকভাবে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর পেতে হবে। লিখিত পরীক্ষায় শূন্য পদের বিপরীতে সর্বোচ্চ তিনগুণ প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হবে।

এনটিআরসিএ-র সুপারিশ প্রাপ্তির পর সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডিকে এক মাসের মধ্যে নিয়োগপত্র ইস্যু করতে হবে। যদি কোনো প্রার্থী প্রতিষ্ঠানের ভুল তথ্য বা অন্য কোনো কারণে যোগদান করতে না পারেন, তবে শূন্যপদ থাকা সাপেক্ষে মেধাক্রম অনুযায়ী তাকে পুনরায় নিয়োগ সুপারিশের সুযোগ থাকবে।

তবে ফৌজদারি মামলায় আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত বা বিভাগীয় মামলায় দণ্ডিত কোনো ব্যক্তি এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাজেটের পর দ্রব্যমূল্য বাড়ানোর সুযোগ নেই বললেন বাণিজ্যমন্ত্রী

প্রধান নিয়োগে পরিবর্তন করে পরিপত্র জারি শিক্ষাপ্রতিষ্ঠানের

আপডেট সময় ০৯:৪১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬