ময়মনসিংহ , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক: ২০ বছর পর প্রথম নারী অভিন্ন প্রশ্নে বৃহস্পতিবার শুরু হচ্ছে এইচএসসি সীমান্ত পাহারার চেয়েও বর্তমানে সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ইরান সফরে যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, উদ্দেশ্য খামেনির জানাজায় অংশগ্রহণ এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার: সব বোর্ডে এবার একই প্রশ্নপত্র পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র জানিয়েছেন আইজিপি ইসরায়েলে ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি: গ্রেপ্তার মার্কিন নাগরিক ভারতে একের পর এক ধর্মীয় স্থাপনায় হামলা, ভাঙা হলো মসজিদ ও মাজার পূর্বধলায় নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার পূর্বধলায় ১৬০টি ভারতীয় কম্বলসহ পিকআপ ভ্যান জব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জামায়াতের আমির নারীদের বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করলেন

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০১:১৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নারীদের বিষয়ে তার দলের অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

আজ রোববার (১ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন, ‘আমাদের অবস্থান ভুলভাবে উপস্থাপন করার লক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা এবং বিভ্রান্তিকর কন্টেন্ট প্রচারিত হচ্ছে। আমাদের মূল্যবোধ স্পষ্ট করার জন্য এবং আমাদের নীতিমালা সম্পর্কে আলোচনা পুনরায় কেন্দ্রীভূত করার জন্য আমি এটি শেয়ার করছি।’জামায়াত আমির বলেন, ‘আমাদের ইশতেহার প্রথম দিন থেকেই স্পষ্ট। আমরা চাই শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রশাসন, উদ্যোক্তা এবং জনসেবায় নারীরা সক্রিয় এবং সম্মানজনক ভূমিকা পালন করুক। আমরা মেয়েদের জন্য নিরবচ্ছিন্ন শিক্ষা, নিরাপদ ক্যাম্পাস, হয়রানির জন্য শূন্য সহনশীলতা, প্রতিটি জেলায় নারী-কেন্দ্রিক স্বাস্থ্যসেবা, সমান বেতন, নিরাপদ কর্মক্ষেত্র, শিশু যত্ন সহায়তা এবং মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের জন্য দক্ষতা প্রশিক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ।’

জামায়াত আমির আরও বলেন, ‘আমরা রাজনীতি ও স্থানীয় সরকারে নারীর নেতৃত্ব, গ্রামীণ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, শক্তিশালী আইনি সুরক্ষা এবং সামাজিক মর্যাদাকে সমর্থন করি। এগুলো নতুন কোনো অবস্থান নয়। আমি কয়েক মাস আগে প্রকাশ্যে এই নীতিগুলি তুলে ধরেছিলাম এবং গত ২০ জানুয়ারি অনুষ্ঠিত ‘পলিসি সামিটে’ তা পুনর্ব্যক্ত করেছেন। এগুলো কোনো গুজব বা অনলাইন চাপের প্রতিক্রিয়া নয়, বরং দীর্ঘদিনের ধারাবাহিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন।’

তিনি বলেন, ‘নারীর প্রতি সম্মান দেখানোই একটি এগিয়ে যাওয়া বাংলাদেশের পরিচয় আর সেই ভবিষ্যৎ গড়তেই জামায়াত কাজ করছে।’

এর আগে শনিবার বিকেলে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল থেকে নারীদের নিয়ে অবমাননাকর পোস্ট দেয়া হয়। বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরবর্তীতে জামায়াতের পক্ষ থেকে জানানো হয় যে, দলের আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক হয়েছে।

এ ঘটনায় শনিবার রাত ৪টার দিকে রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক: ২০ বছর পর প্রথম নারী

জামায়াতের আমির নারীদের বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করলেন

আপডেট সময় ০১:১৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬