ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ঢাকা-৮ আসনে ভোট পুনর্গণনার সুযোগ নেই জানিয়েছেন ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট শুক্রবার বা শনিবারের মধ্যে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আজ বা কালকের মধ্যে গেজেট প্রকাশ হতে পারে।’ পাশাপাশি তিনি স্পষ্ট করেন, ঢাকা-৮ আসনে ভোট পুনর্গণনার সুযোগ নেই।

ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাসীরউদ্দীন পাটওয়ারীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ৪ হাজার ৯৮০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। আব্বাস পেয়েছেন ৫৬ হাজার ৫৫২ ভোট। পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট।

ফল ঘোষণার পর সন্ধ্যা থেকেই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উভয় প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন।

বিতর্কের কেন্দ্রে রয়েছে বাতিল ভোটের বিষয়টি। এ আসনে ২ হাজার ৪৯৭টি ভোট বাতিল হয়েছে। ব্যালট পেপারের একদম বাম পাশে ধানের শীষ প্রতীকের ঘর থাকায় পাশের ফাঁকা স্থানে অনেক ভোটার সিল দিয়েছেন বলে অভিযোগ ওঠে। এসব ভোট বাতিল হিসেবে গণ্য করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য

ঢাকা-৮ আসনে ভোট পুনর্গণনার সুযোগ নেই জানিয়েছেন ইসি

আপডেট সময় ০৯:২২:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬