ময়মনসিংহ , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার বললেন জুবাইদা রহমান স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই জানিয়েছেন প্রতিমন্ত্রী শাহে আলম দিনাজপুরের বীরগঞ্জে মাদক ব্যবসা ও সেবন: ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড দুর্গাপুর উপজেলার বিভিন্ন স্থানে সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ‎ত্রিশালে ‘মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে’ বিশাল ‎হা-ডু-ডু খেলার ফাইনাল অনুষ্ঠিত গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী টাস্কফোর্সের অভিযান: ৩ জনের জরিমানা, নৌকা ধ্বংস মতপার্থক্যগুলো ‘যথাযথভাবে’ সামলানো হবে: শি’র ভারত সফরের আগে চীন ডেঙ্গু প্রতিরোধ দিবসে বীরগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবি মদনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মতিউর রহমান চৌধুরী নোয়াবের নতুন সভাপতি

নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) ২০২৬-২৭ মেয়াদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।

গত শনিবার (১৪ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে টাইমস মিডিয়া লিমিটেড ভবনে অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে নির্বাচিত হন। এর আগে তিনি সংগঠনের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নোয়াবের বিদায়ী সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এম মাশরুর রিয়াজ। নবনির্বাচিত কমিটির সহসভাপতি হয়েছেন ইংরেজি দৈনিক নিউ এজ-এর সম্পাদকমণ্ডলীর চেয়ারম্যান এ এস এম শহীদুল্লাহ খান এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদ-এর প্রকাশক আলতামাশ কবির।

দুই বছর মেয়াদি এই কমিটির অন্য নির্বাচিত সদস্যরা হলেন ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, দ্য ডেইলি স্টার-এর সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম এবং ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন দৈনিক সমকাল-এর এ কে আজাদ, বণিক বার্তার প্রকাশক ও সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, পূর্বকোণ সম্পাদক রমীজউদ্দিন চৌধুরী এবং দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর প্রকাশক নাসিম মনজুর।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার বললেন জুবাইদা রহমান

মতিউর রহমান চৌধুরী নোয়াবের নতুন সভাপতি

আপডেট সময় ১০:৩০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬