ময়মনসিংহ , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই জানিয়েছেন চিফ প্রসিকিউটর অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনার মানে হয় না: ককরোচ জনতা পার্টি সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়: দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বার্তা সরকার রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে বলে মন্তব্য করেছেন শিবির সভাপতি সাদ্দাম মোদির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ: ভারতের রাজপথে এখন জেন-জি প্রজন্মের উত্তাল আন্দোলন মনোহরদীতে পানের বরজ: যেন এক জীবন্ত ‘নগদ ব্যাংক’ বদলে গাছ’: তরুণদের পরিবেশবান্ধব হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর সিলেট থেকে এসএসসি পরীক্ষার্থী বিপাশা নিখোঁজ, দু’দিনেও মেলেনি সন্ধান ময়মনসিংহের টুমপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নিজস্ব ভূমিতে অবস্থিত গাছ কর্তনের পাঁয়তারা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সিলেটে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

সিলেট নগরের বেশ কিছু এলাকায় জরুরি মেরামত এবং সঞ্চালন লাইনের উন্নয়ন কাজের জন্য বুধবার (৮ এপ্রিল) ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। 

গত মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন।

তিনি জানিয়েছেন, বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা নির্দিষ্ট কিছু এলাকায় কোনো বিদ্যুৎ থাকবে না। নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়নমূলক কাজ শেষ করার লক্ষ্যেই এই সাময়িক শাটডাউন কার্যকর করা হচ্ছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ কেভি লালাবাজার ফিডারের আওতাভুক্ত তেলিবাজার, বদিকোনা, ভালকি এবং ভরাউট এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে। এছাড়া লালাবাজার, নিজগাঁও, টেংরা, বেতসান্ধি, মুন্সীবাজার, ফরহাদপুর, কারাড়পাড়, গাঙ্গপাড়, মনোকুপা ও আলমনগরসহ এর আশপাশের এলাকায় এই নির্দিষ্ট সময়ে গ্রাহকরা বিদ্যুৎ সুবিধা পাবেন না।

রক্ষণাবেক্ষণ কাজের কারণে সাধারণ মানুষের সাময়িক অসুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন নগরবাসীর কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, বিদ্যুৎ ব্যবস্থার দীর্ঘমেয়াদী উন্নয়ন ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেই এই ধরনের উন্নয়নমূলক কাজ অপরিহার্য। কাজ চলাকালীন গ্রাহকদের ধৈর্য ও সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। দুপুরের পর কাজ সম্পন্ন হওয়া সাপেক্ষে দ্রুততম সময়ে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই জানিয়েছেন চিফ প্রসিকিউটর

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সিলেটে

আপডেট সময় ০৯:১৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬