ময়মনসিংহ , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলা নববর্ষ ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক জামিন পেলেন বাউলশিল্পী আবুল সরকার ​দীর্ঘ প্রতীক্ষার অবসান: ২০ এপ্রিল নিজ জন্মভূমি বগুড়া সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান যুদ্ধ নয়, কেবল ‘সতর্কবার্তা’? ইরানে সীমিত হামলার পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের। বিকেলে নুসুক কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে বলেছেন সমাজকল্যাণমন্ত্রী নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য মুক্তাগাছায় হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন; ভুক্তভোগীদের বিরুদ্ধেই উল্টো মামলা অভিযোগ গৌরীপুরে প্রতিশ্রুতি কিন্ডারগার্টেনে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের  উদ্বোধন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মুক্তাগাছায় হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন; ভুক্তভোগীদের বিরুদ্ধেই উল্টো মামলা অভিযোগ

ময়মনসিংহের মুক্তাগাছার খেরুয়াজানি ইউনিয়নের বানিয়াড়ি গ্রামে মসজিদের টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে জোরপূর্বক গাছ কাটা এবং এর প্রতিবাদ করায় বৃদ্ধের ওপর হামলার ঘটনা ঘটেছে। মামলা থেকে বাঁচার জন্য উল্টো ভুক্তভোগিদের নামে হয়রানীমূলক মামলা করার অভিযোগ উঠেছে।

গত ১২ এপ্রিল রবিবার বেলা ১টায় ভুক্তভোগি মো. হোসেন আলী বিডিয়ার মুক্তাগাছার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এসব কথা জানান। সংবাদ সম্মেলনে তারা বলেন, গত ঈদের আগে ২০মার্চ সকাল ১০টায় বানিয়াবাড়ি গ্রামে মসজিদের সভাপতি ও সেক্রেটারির দেয়া ৮৩ হাজার টাকা মো. হোসেন আলী বিডিয়ারের কাছ থেকে ফেরত চায় ক্যাশিয়ার বিল্লাল হোসেন। কিন্তু হোসেন আলী বিডিয়ার তাকে জানায় গচ্ছিত টাকা সভাপতি মো. সুরুজ আলী ও সেক্রেটারি দুলাল মিয়া তার কাছ থেকে ফেরত নিয়েছে। ক্যাশিয়ার বিল্লাল হোসেন এতে ক্ষুব্ধ হয়ে হোসেন আলী বিডিয়ারকে অকথ্য ভাষায় গালাগাল করে। বিষয়টি মসজিদের সভাপতি ও সেক্রেটারিকে জানালে তারা বিল্লালকে ডেকে এনে মীমাংসা করে দেন।

পরবর্তিতে প্রতিহিংসার বশবর্তী হয়ে বিল্লাল তার লোকজন নিয়ে হোসেন আলী বিডিয়ারের পুকুর পাড়ের গাছ কাটতে থাকে। এ সময় হোসেন আলী বাঁধা দিলে তাদের লোকজন হোসেন আলী বিডিয়ারের ওপর চড়াও হয়ে তাকে মারধর করে। হোসেন আলী বিডিয়ার বাড়িতে একা থাকায় সে তার আত্মীয়দের খবর দেয়। তারা এসে তাকে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে বিল্লালের বাড়ির কাছে আসতেই বিল্লাল, আমজাদ, রিকসন, সুমন, তামান্না, আঞ্জুমানারা, মোমেনাসহ আরও অজ্ঞাত কয়েকজন তাদের ওপর পুনরায় হামলা করে। পরবর্তীতে তাদের ডাক চিৎকারে প্রতিবেশিরা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এদিকে, ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য তারা বাড়িতে গিয়ে নিজেদের ঘর নিজেরাই ভাংচুর করে নাটক সাজায়। এবং থানায় এসে উল্টো ভুক্তভোগিদের বিরুদ্ধে মামলা করে। পরের দিন ২১ মার্চ হোসেন আলী বিডিয়ার তার দুই জামাতাসহ থানায় মামলা দিতে গেলে উল্টো হোসেন আলীর দুই জামাতাকে আটক করে। এবং পরিবর্তিতে ২২ মার্চ হোসেন আলীসহ ১৫জনের নামে মামলা রুজু করে দুইজনকে জেল হাজতে পাঠায়। সেই মামলায় বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দুই শিক্ষার্থীকেও আসামী করা হয়। তারা আদালত থেকে জামিনে আসার পর বিল্লাল গংরা বিভিন্ন সামাজিক যোগযোগ মাধ্যমে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
হোসেন আলী বিডিয়ার বলেন, পুলিশ প্রকৃত তদন্ত না করেই বিল্লাল গং দ্বারা প্রভাবিত হয়ে মামলা নিয়ে আমাদের হয়রানি করছে। এর সঠিক তদন্ত দাবি করছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলা নববর্ষ ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক

মুক্তাগাছায় হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন; ভুক্তভোগীদের বিরুদ্ধেই উল্টো মামলা অভিযোগ

আপডেট সময় ০৯:৩৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬