ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নেত্রকোনায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪টি দোকান ভস্মীভূত, কয়েক লক্ষ টাকার ক্ষতি

নেত্রকোণা শহরের জয়নগর এলাকার হাসপাতাল রোডে অগ্নিকাণ্ডে চারটি দোকান ও একজন আইনজীবীর ব্যক্তিগত কার্যালয় পুড়ে গেছে। এতে প্রায় সাড়ে ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার (২২ এপ্রিল) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান জানান, হাসপাতাল রোডে অবস্থিত আনোয়ার ভ্যারাইটি স্টোরে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ১৫ জন সদস্য ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এ ঘটনায় চারটি দোকানঘর ও একজন আইনজীবীর ব্যক্তিগত কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে

নেত্রকোনায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪টি দোকান ভস্মীভূত, কয়েক লক্ষ টাকার ক্ষতি

আপডেট সময় ১২:২৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬