ময়মনসিংহ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাঁচজন সাংবাদিকের হত্যাকাণ্ড, বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন ময়মনসিংহের সাংবাদিকবৃন্দ বারোমারী মিশনে ফাতেমা রাণীর তীর্থোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ পুলিশ লাইন্সের আরআই তারা মিয়ার বদলিজনিত বিদায় সংবর্ধনা কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ির পাশের জমে থাকা পানিতে ডুবে হুমাইশা আক্তার (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে দিনাজপুরে রাস্তার জমি ও পারিশ্রমিক নিয়ে বিরোধ: প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২ সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার পূর্বধলায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে সমর্থন চায় রূপন-নিলয়-মোশারফ পরিষদ রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন নিহত, পরিবারকে ৮০ হাজার টাকা সহায়তা দিল পূর্বধলা প্রশাসন পূর্বধলায় ভূমি কার্যালয়ে চুরি, তদন্তে সিআইডির ক্রাইম সিন দল পূর্বধলায় ভূমি কার্যালয়ে চুরি, তদন্তে সিআইডির ক্রাইম সিন দল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ধানখেত থেকে ১৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার

জামালপুরে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাত দুইটার দিকে রৌমারী সীমান্তের চান্দের চর এলাকার একটি ধানখেত থেকে এই মাদক উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, জামালপুর ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাবাজার বিওপির একটি দল মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করে। রৌমারী সীমান্তের ১০৬৪ নম্বর সীমান্ত পিলারের নিকটবর্তী চান্দের চর এলাকায় তল্লাশি চালানোর সময় একটি ধানখেতে মালিকবিহীন অবস্থায় কয়েকটি বস্তা পড়ে থাকতে দেখেন বিজিবি সদস্যরা। পরে বস্তাগুলো তল্লাশি করে ১৪০ বোতল ভারতীয় মদ পাওয়া যায়।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদক চোরাচালান রোধে বিজিবি সদস্যরা সীমান্তে অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছেন।
অধিনায়ক আরও বলেন, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি বিজিবির মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তবে এই অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচজন সাংবাদিকের হত্যাকাণ্ড, বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন ময়মনসিংহের সাংবাদিকবৃন্দ

ধানখেত থেকে ১৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার

আপডেট সময় ০১:১৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬