ময়মনসিংহ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাঁচজন সাংবাদিকের হত্যাকাণ্ড, বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন ময়মনসিংহের সাংবাদিকবৃন্দ বারোমারী মিশনে ফাতেমা রাণীর তীর্থোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ পুলিশ লাইন্সের আরআই তারা মিয়ার বদলিজনিত বিদায় সংবর্ধনা কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ির পাশের জমে থাকা পানিতে ডুবে হুমাইশা আক্তার (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে দিনাজপুরে রাস্তার জমি ও পারিশ্রমিক নিয়ে বিরোধ: প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২ সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার পূর্বধলায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে সমর্থন চায় রূপন-নিলয়-মোশারফ পরিষদ রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন নিহত, পরিবারকে ৮০ হাজার টাকা সহায়তা দিল পূর্বধলা প্রশাসন পূর্বধলায় ভূমি কার্যালয়ে চুরি, তদন্তে সিআইডির ক্রাইম সিন দল পূর্বধলায় ভূমি কার্যালয়ে চুরি, তদন্তে সিআইডির ক্রাইম সিন দল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কক্সবাজার রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেফতার

কক্সবাজার জেলার রামু থানার পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জামসহ ৭ সদস্যের একটি ডাকাত দলকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৫ মে ২০২৬) ভোর আনুমানিক ৬টার দিকে রশিদনগর এলাকায় একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদ পায় পুলিশ। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদের নেতৃত্বে একটি চৌকস দল অভিযান পরিচালনা করে।

অভিযানটি সকাল প্রায় ১০টা ১৫ মিনিটে রশিদনগর ইউনিয়নের বড় ধলিরছড়া ৩ নম্বর ওয়ার্ড এলাকায় পরিচালিত হয়। এ সময় আমির হোসেন প্রকাশ কালাবশি (২৭)-এর বসতঘরের সামনের কক্ষ থেকে ৭ জন ডাকাতকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, আমির হোসেন প্রকাশ (কালাবশি), হেলাল উদ্দিন, আবুল কাশেম, মো. আলমগীর, শফিউল করিম, সুবাস (শুভ রাজ) এবং শেফায়েত নুর।
অভিযানে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, একাধিক কিরিচ, লোহার রড, পাইপ, কাটিং ও গ্রাইন্ডিং যন্ত্রপাতি, ৯টি চকলেট বোমা, ৪টি তাজা গুলি, ৫টি খালি গুলি, ৫টি শটগানের কার্তুজসহ বিপুল পরিমাণ অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া অস্ত্র তৈরির নকশা ও বিভিন্ন কারিগরি সরঞ্জামও জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচজন সাংবাদিকের হত্যাকাণ্ড, বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন ময়মনসিংহের সাংবাদিকবৃন্দ

কক্সবাজার রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেফতার

আপডেট সময় ০৯:৪৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬