ময়মনসিংহ , রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কক্সবাজারে আদালত প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে গোলাগুলি কোরবানির চামড়া ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম চালু শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: ফরেনসিক প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য বলিউডের গণ্ডি পেরিয়ে ভিনদেশি থ্রিলারে সালমান খান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার জুড়ে যানজট, ভোগান্তির চরম সীমায় যাত্রী খুলনায় উত্তাল পরিস্থিতি: র‍্যাবের গাড়ি ভাঙচুর করে দুই আসামি ছিনতাই ​আজ শেষ অফিস, কাল থেকে ঈদের লম্বা ছুটি সরকারি কর্মচারীদের ​ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্ট: শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ পেয়েছে চিকিৎসকরা ​যৌন নির্যাতন রোধে মাদরাসায় বিশেষ কমিশন গঠনের দাবি শায়েখ আহমাদুল্লাহর দেশের মানুষ এখন আর সহজ-সরল নেই বলেছেন মির্জা ফখরুল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

​দেশের ৪ অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:১৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ রোববার (২৪ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এদিকে সারাদেশের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

অন্যদিকে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে আদালত প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে গোলাগুলি

​দেশের ৪ অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

আপডেট সময় ১০:১৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬