নেত্রকোনার পূর্বধলায় জাতীয়তাবাদী কারিগরি শিক্ষক পরিষদের ১৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ইকরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে ইকরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শফিকুজ্জামানকে সভাপতি এবং জারিয়া জাঞ্জাইল কারিগরি স্কুলের সুপারিনটেনডেন্ট বিপ্লব রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হলেন— যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া (আরবান টেকনিক্যাল ইনস্টিটিউট), সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা (বেনজিন কারিগরি স্কুল অ্যান্ড কলেজ), তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. আবুল আরশাদ (আরবান টেকনিক্যাল ইনস্টিটিউট) এবং কোষাধ্যক্ষ জুবাইদুল ইসলাম (জারিয়া জাঞ্জাইল কারিগরি স্কুল)।
সম্মানিত ও কার্যকরী সদস্যরা হলেন— সৈয়দ আরিফুজ্জামান (প্রিন্সিপাল, আরবান টেকনিক্যাল ইনস্টিটিউট), মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (প্রতিষ্ঠাতা, বেনজিন কারিগরি স্কুল অ্যান্ড কলেজ), শামীমা সুলতানা (ভারপ্রাপ্ত অধ্যক্ষ, হিরণপুর কারিগরি স্কুল অ্যান্ড কলেজ), শামীমা ইসলাম (বেনজিন কারিগরি স্কুল অ্যান্ড কলেজ), কাউসার আহমেদ (ইকরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ), রিয়াজ আলম (ইকরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ), বাবুল মণ্ডল (জারিয়া জাঞ্জাইল কারিগরি স্কুল) এবং সুমন মিয়া (হিরণপুর কারিগরি স্কুল অ্যান্ড কলেজ) প্রমুখ।
এদিকে নবগঠিত এ কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ বাবুল আলম তালুকদার।
এক অভিনন্দন বার্তায় তিনি নবগঠিত কমিটির সফলতা কামনা করেন। বিশেষ করে নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ শফিকুজ্জামানের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন,
“মোহাম্মদ শফিকুজ্জামানের মতো একজন যোগ্য, দক্ষ ও আদর্শবান শিক্ষাবিদকে এ কমিটির নেতৃত্বে নির্বাচিত করায় কারিগরি শিক্ষকদের অধিকার আদায় ও পেশাগত মানোন্নয়নের আন্দোলন আরও বেগবান হবে। তাঁর হাত ধরে পূর্বধলার কারিগরি শিক্ষার অঙ্গনে নতুন উদ্দীপনার সৃষ্টি হবে।”
তিনি আরও আশা প্রকাশ করেন, নবগঠিত এ কমিটি দলীয় আদর্শ ও শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং বিভিন্ন কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালন করবে।

হারাধন সূত্রধর: পূর্বধলা (নেত্রকোনা) বিশেষ প্রতিনিধি 



















