ময়মনসিংহ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাঁচজন সাংবাদিকের হত্যাকাণ্ড, বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন ময়মনসিংহের সাংবাদিকবৃন্দ বারোমারী মিশনে ফাতেমা রাণীর তীর্থোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ পুলিশ লাইন্সের আরআই তারা মিয়ার বদলিজনিত বিদায় সংবর্ধনা কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ির পাশের জমে থাকা পানিতে ডুবে হুমাইশা আক্তার (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে দিনাজপুরে রাস্তার জমি ও পারিশ্রমিক নিয়ে বিরোধ: প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২ সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার পূর্বধলায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে সমর্থন চায় রূপন-নিলয়-মোশারফ পরিষদ রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন নিহত, পরিবারকে ৮০ হাজার টাকা সহায়তা দিল পূর্বধলা প্রশাসন পূর্বধলায় ভূমি কার্যালয়ে চুরি, তদন্তে সিআইডির ক্রাইম সিন দল পূর্বধলায় ভূমি কার্যালয়ে চুরি, তদন্তে সিআইডির ক্রাইম সিন দল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বগুড়ায় কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম, গ্রেফতার যুবক

বগুড়ায় একটি কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করায় স্বপন নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে।গত সোমবার (২৯ জুন) মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ফার্ণিচার দোকান মালিক স্বপন শহরের কানছগাড়ি এলাকার বাসিন্দা।গুরুতর আহত কুকুরটিকে স্থানীয় একটি বেসরকারি পশু চিকিৎসালয়ে ভর্তি করা হয়েছে। অপারেশনের কুকুরটি এখন কিছুটা সুস্থ।

বগুড়া সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ রায়হান জানান, কুকুরটির পিঠে লেজের একটু আগে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। আঘাতটি গুরুতর। ওই স্থানে ৪টি সেলাই দিতে হয়েছে। কুকুরটি এখন মোটামুটি সুস্থ।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, শহরের কানছগাড়ি এলাকার স্বপন নামে স্থানীয় এক ফার্ণিচার ব্যবসায়ী সোমবার সাদাকালো রংয়ের একটি কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এতে কুকুরটি গুরুতর আহত হয়ে চিৎকার করতে থাকে। পরে অজ্ঞান হয়ে যায়।

ওসি আরও জানান, খবর পেয়ে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বগুড়া জেলা কমিটির সদস্য এমরান হোসেন ওই দিন দুপুর পৌণে ২টার দিকে কুকুরটিকে উদ্ধার করে স্থানীয় একটি পশু চিকিৎসালয়ে ভর্তি করেন। পরে তিনি খোঁজ নিয়ে কুকুরটিকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ঘটনায় স্বপন নামে যুবকের সম্পৃক্ততা পান এবং তাকে একমাত্র আসামি করে থানায় মামলা করেন। এরপর স্বপনকে ডিবি পুলশের সহায়তায় গ্রেফতার করা হয়। তার কাছে একটি বর্মিজ চাকু পাওয়া গেছে। কুকুরকে কোপানো এবং বর্মিজ চাকু রাখার অপরাধে তার বিরুদ্ধে দুটি ধারায় মামলা রেকর্ড করা হয়েছে। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচজন সাংবাদিকের হত্যাকাণ্ড, বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন ময়মনসিংহের সাংবাদিকবৃন্দ

বগুড়ায় কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম, গ্রেফতার যুবক

আপডেট সময় ০১:০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬