ময়মনসিংহ , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ লিপি বর্জ্য অপসারণে অনিয়ম করলেই ঠিকাদারের টেন্ডার বাতিল বলেছেন ডিএসসিসি প্রশাসক আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম: প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয় জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয় জানিয়েছেন প্রধানমন্ত্রী পুলিশের অ্যান্টি ও কাউন্টার টেররিজম ইউনিটের নতুন নাম প্রস্তাব জুলাই নিয়ে কটাক্ষ: অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে জিডি প্রধানমন্ত্রীর হাত থেকে জুলাই স্মৃতি স্মারক গ্রহণ জলবায়ু সচেতনতায় ডা. মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ে র‍্যালি, সেমিনার ও বৃক্ষরোপণ কর্মসূচি শারীরিক প্রতিবন্ধকতা জয় করে পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছে পলি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয় জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনের আদর্শ ও লক্ষ্যকে রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে, তবে এই চেতনা নিয়ে কোনো ধরনের ব্যবসা করা উচিত নয়।

আজ শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কোনো মহান আদর্শ বা চেতনাকে ব্যক্তিগত, রাজনৈতিক কিংবা ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করা উচিত নয়। জুলাই চেতনা নিয়ে কেউ যেন ব্যবসা না করি। যারা চেতনা ব্যবসা করবে তাদের পরিণতিও দেশের মানুষ দেখবে। জুলাই চেতনাকে রাজনীতির ঊর্ধ্বে রেখে দেশের স্বার্থে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের স্থিতিশীলতা নষ্টের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সরকার সতর্ক রয়েছে। তিনি আরও জানান, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে এবং আইন অনুযায়ী বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে।

সম্মেলনে জুলাই আন্দোলনের তাৎপর্য, গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং বর্তমান সরকারের বিভিন্ন লক্ষ্য ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বক্তারা দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ লিপি

জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয় জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৩:১৩:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬