ময়মনসিংহ , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আবারও বাড়ল স্বর্ণের দাম দেশের বাজারে যতবার ইচ্ছা হবে, যখন ইচ্ছা হবে, আমি বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানাবো বললেন প্রতিমন্ত্রী ইশরাক পানির পাইপলাইনে বিষ প্রয়োগ ‘সাবভার্সিভ অ্যাক্টিভিটিজ’বলে মন্তব্য করেছেন এসপি মাসুদ শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা: ট্রাইব্যুনালে আজ অভিযোগ দাখিল চূড়ান্ত অনুমোদনের পথে নবম পে-স্কেল: শিগগিরই কার্যকরের জোরালো প্রস্তুতি মদনে ভুয়া বায়া দলিলে জমি রেজিস্ট্রি করার অভিযোগ: দলিল লেখক রহিছ মিয়াকে কারণ দর্শানোর নোটিশ কেন্দুয়ায় নতুন ইউএনও সানজিদা চৌধুরী রংপুর প্রাণিসম্পদ অফিসে কী ঘটছে এসব? নেত্রকোনায় বসতঘর থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় বিষপানে কিশোরের মৃত্যু, কারণ জানতে পুলিশের তদন্ত

নেত্রকোণার পূর্বধলায় বিষপানের পর চিকিৎসাধীন অবস্থায় মো. আরাফ সানি (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

​নিহত আরাফ সানি উপজেলার নারান্দিয়া ইউনিয়নের হিরণপুর (মহেন্দ্রপুর) গ্রামের মো. সাইদুল ইসলামের ছেলে।​পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই সকালে অজ্ঞাত কারণে নিজ বাড়িতে বিষপান করে আরাফ সানি। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ২৬ জুলাই কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার) করেন। পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই দিন রাতে তার মৃত্যু হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, বিষপানে চিকিৎসাধীন অবস্থায় এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।​তিনি আরও জানান, ঠিক কী কারণে ওই কিশোর বিষপানের পথ বেছে নিয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে পুলিশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবারও বাড়ল স্বর্ণের দাম দেশের বাজারে

পূর্বধলায় বিষপানে কিশোরের মৃত্যু, কারণ জানতে পুলিশের তদন্ত

আপডেট সময় ১১:১৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬