ময়মনসিংহ , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত জানিয়েছেন সিইসি শাপলা চত্বরের ঘটনা সরকার উপেক্ষা করবে না, ভালো বিচার হবে জানিয়েছেন তথ্য উপদেষ্টা দুর্নীতির অভিযোগ প্রমাণিত: এসকে সুরের ৩ বছরের জেল গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন ভারপ্রাপ্ত স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি ময়মনসিংহের গৌরীপুরে উন্নয়ন ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী হাসনাত- সারজিস গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত শিক্ষককে ভিডিও ছড়িয়ে হেনস্তা, আইনি পদক্ষেপ পূর্বধলার সমস্যা ও অভিযোগ সরাসরি জানাতে এমপি মানসুরার ব্যতিক্রমী উদ্যোগ পূর্বধলা থানা পরিদর্শন করলেন নেত্রকোণার পুলিশ সুপার তরিকুল ইসলাম
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কেন্দুয়ায় নতুন ইউএনও সানজিদা চৌধুরী

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সানজিদা চৌধুরীকে।মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

​প্রজ্ঞাপনে জানানো হয়, সানজিদা চৌধুরী এতদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের অপেক্ষায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত (সংযুক্ত) ছিলেন। সেখান থেকে তাঁকে কেন্দুয়া উপজেলার ইউএনও হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হলো।

​একই আদেশে আরও উল্লেখ করা হয়, পদায়নকৃত কর্মকর্তাকে ২২ জুলাই অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করা হয়েছে। নতুন কর্মস্থলে আনুষ্ঠানিকভাবে যোগদানের পূর্বপর্যন্ত তিনি নিজ অধিক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করে যাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়।

এদিকে নতুন ইউএনও যোগদানের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে আশার সঞ্চার হয়। কেন্দুয়া উপজেলার সামগ্রিক প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি ফেরাতে এবং জনসেবার মানোন্নয়নে নবনিযুক্ত এই কর্মকর্তা বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত জানিয়েছেন সিইসি

কেন্দুয়ায় নতুন ইউএনও সানজিদা চৌধুরী

আপডেট সময় ১২:০১:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬