ময়মনসিংহ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাঁচজন সাংবাদিকের হত্যাকাণ্ড, বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন ময়মনসিংহের সাংবাদিকবৃন্দ বারোমারী মিশনে ফাতেমা রাণীর তীর্থোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ পুলিশ লাইন্সের আরআই তারা মিয়ার বদলিজনিত বিদায় সংবর্ধনা কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ির পাশের জমে থাকা পানিতে ডুবে হুমাইশা আক্তার (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে দিনাজপুরে রাস্তার জমি ও পারিশ্রমিক নিয়ে বিরোধ: প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২ সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার পূর্বধলায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে সমর্থন চায় রূপন-নিলয়-মোশারফ পরিষদ রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন নিহত, পরিবারকে ৮০ হাজার টাকা সহায়তা দিল পূর্বধলা প্রশাসন পূর্বধলায় ভূমি কার্যালয়ে চুরি, তদন্তে সিআইডির ক্রাইম সিন দল পূর্বধলায় ভূমি কার্যালয়ে চুরি, তদন্তে সিআইডির ক্রাইম সিন দল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ছেলে কনের বাড়িতে, প্রেমিকার হানায় বিয়ে পণ্ড: রাতে বাবার ঝুলন্ত লাশ উদ্ধার

​নেত্রকোণার পূর্বধলায় ছেলের বিয়ের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে বিষাদে। বরযাত্রী যখন কনের বাড়িতে, তখন বাড়িতে এসে হাজির হন বরের প্রেমিকা দাবি করা এক নারী। এ ঘটনায় বিয়ে তো পণ্ড হয়েই যায়, মানসিকভাবে ভেঙে পড়ে রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বরের বাবা  মোঃ সুরুজ মিয়া (৪৫)।

​বুধবার (২৯ জুলাই) রাতে উপজেলার ঘাগড়া ইউনিয়নের পানিশানা পূর্বপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত সুরুজ মিয়া ওই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সুরুজ মিয়ার বড় ছেলে হেলাল মিয়ার (২২) সঙ্গে পার্শ্ববর্তী হিরণ্যপট্টি গ্রামের এক তরুণীর বিয়ের দিনক্ষণ নির্ধারিত ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে বরযাত্রী কনের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বিকেল তিনটার দিকে বরযাত্রী যখন কনের বাড়িতে অবস্থান করছিল, তখন সুরুজ মিয়ার বাড়িতে দুই নারী এসে উপস্থিত হন।
​

তাঁদের একজন কুড়িগ্রাম জেলার পচাকাটা থানার কবিরাজপাড়া এলাকার মোছা. জান্নাতী খাতুন (২৮)। জান্নাতী দাবি করেন, হেলাল মিয়ার সঙ্গে তাঁর ১০-১১ মাসের প্রেমের সম্পর্ক রয়েছে এবং তাঁরা একসঙ্গে ছিলেন। তাঁদের বিয়ে হওয়ার কথা থাকলেও হেলাল ফোন বন্ধ করে পালিয়ে আসেন।

​বিষয়টি জানাজানি হলে কনেপক্ষ বিয়ে বাতিল করে দেয়। পরবর্তীতে বরপক্ষ কনেপক্ষকে বিয়ের ক্ষতিপূরণ বাবদ ৫০ হাজার টাকা প্রদান করে সন্ধ্যায় বাড়ি ফিরে আসে। বিয়ের আয়োজন পণ্ড হওয়া ও সামাজিকভাবে অপমানিত বোধ করায় মানসিকভাবে ভেঙে পড়েন সুরুজ মিয়া। রাত ১১টার দিকে বসতঘরের পাশে একটি আমগাছে প্লাস্টিকের রশি দিয়ে গলায় ফাঁস দেন তিনি। পরবর্তীতে সুরুজ মিয়ার স্ত্রী হেলেনা স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসেন।

​খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন  জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিক দাবি করা জান্নাতী খাতুন ও তাঁর সঙ্গে থাকা শাহিনুর বেগমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচজন সাংবাদিকের হত্যাকাণ্ড, বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন ময়মনসিংহের সাংবাদিকবৃন্দ

ছেলে কনের বাড়িতে, প্রেমিকার হানায় বিয়ে পণ্ড: রাতে বাবার ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ১২:১৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬