ময়মনসিংহ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রংপুরের ৪ খুনে অল্প সময়ে অপরাধী গ্রেপ্তার না হলে সুনাম ক্ষুণ্ন হতো বলে মন্তব্য করেছেন রিজভী সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন জানিয়েছেন আইনমন্ত্রী নওগাঁর পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার পাবনা জেলার সুজানগর উপজেলায় গ্যাসের অনুসন্ধান কার্যক্রমের শুভ সূচনা দুর্গাপুরে ১৯ লাখ টাকার ফেন্সিডিলসহ আটক ১ পাবনায় যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে হাজারো মানুষের ঢল রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী নরসিংদীতে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ সরকারের ৭ নির্দেশনা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দুর্গাপুরে ১৯ লাখ টাকার ফেন্সিডিলসহ আটক ১

নেত্রকোণার দুর্গাপুরে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ হৃদয় (২২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। ২৬ আগস্ট (বুধবার) সকালে দুর্গাপুর থানাধীন নোয়াপাড়া সাকিনস্থ শিমুলতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককালে তার ব্যবহৃত অটোরিকশার বিভিন্ন চেম্বারে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা।

আটক হৃদয় দুর্গাপুর পৌর শহরের মার্কাস মোড় এলাকার আবুল মিয়ার ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোণা জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এবং দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মহিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঝাঞ্জাইল নাইট চেকপোস্ট ডিউটি শেষে থানায় ফিরছিলেন। সকাল ৮টা ২০ মিনিটের দিকে শিমুলতলী নামক স্থানে একটি অটোবাইক নিয়ে এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হলে পুলিশ গাড়ি থামায়। পুলিশের গাড়ি দেখেই অটোগাড়িসহ পালানোর চেষ্টা করলে সংগীয় ফোর্সের সহায়তায় এসআই মহিবুর তাকে আটক করেন।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে অটোরিকশাটি তল্লাশি করে ভেতরে বিশেষ কায়দায় রাখা ৪৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে স্থানীয়ভাবে তিনটি বস্তা সংগ্রহ করে জব্দকৃত আলামত ও আটক আসামিকে থানায় নিয়ে আসা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, উদ্ধারকৃত মাদকের বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরের ৪ খুনে অল্প সময়ে অপরাধী গ্রেপ্তার না হলে সুনাম ক্ষুণ্ন হতো বলে মন্তব্য করেছেন রিজভী

দুর্গাপুরে ১৯ লাখ টাকার ফেন্সিডিলসহ আটক ১

আপডেট সময় ০১:৪৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬