ময়মনসিংহ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কক্সবাজারে সাইফুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ২৪ ঘণ্টায় গ্রেপ্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে মঞ্চস্থ হবে সেলিম আল দীনের দুই নাটক জাতিসংঘে ট্রাম্পের ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি, উত্তেজনার মধ্যে পেজেশকিয়ানের ভাষণের অপেক্ষা নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার শিপ্রার রহস্যজনক মৃত্যুর বিচার দাবিতে যশোরে শিক্ষার্থীদের মানববন্ধন মদনে বিনামূল্যে স্তন ও জরায়ুমুখের ক্যান্সার পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন বাবরের উদ্যোগে নেত্রকোনা-৪ আসনের ৪৭ নেতাকর্মী ওমরাহ পালনে যাচ্ছেন খুলনায় শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অন্যতম অভিযুক্ত রিফাত গ্রেপ্তার পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু জয়পুরহাটে ৭৩ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নবীনগরে তিতাস পাড়ের অবৈধ বালু অপসারণ শুরু ১৫ দিনের সময়সীমা শেষ, নদী রক্ষা নিয়ে প্রশ্ন

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:৩৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু দিয়ে ভরাটের ঘটনায় প্রশাসনের দেওয়া ১৫ দিনের সময়সীমা শেষ হওয়ার পর ভরাট করা বালু অপসারণের কাজ শুরু হয়েছে। গত সোমবার (২১ সেপ্টেম্বর) তিতাস নদীর পাড়ে ভেকু (এক্সকাভেটর) দিয়ে বালু সরিয়ে নেওয়ার দৃশ্য দেখা যায়।

এর আগে ৬ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নদীর পাড় অবৈধভাবে ভরাটের দায়ে আহমেদ গার্ডেন সিটির মালিক ফরিদ উদ্দিন আহমেদকে ২ লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে ভরাট করা বালু ১৫ দিনের মধ্যে নিজ দায়িত্বে অপসারণের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ে বালু অপসারণ না করলে তা উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রির বিষয়ে সতর্ক করা হয়েছিল।

প্রশাসনের ওই নির্দেশের পর নির্ধারিত সময়সীমার শেষ দিনে বালু অপসারণের কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে নদীর স্বাভাবিক প্রবাহ ও অবৈধ ভরাট পুরোপুরি বন্ধ হওয়া নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সরেজমিনে দেখা যায়, তিতাস নদীর পাড়ে ভেকু দিয়ে ভরাট করা বালু সরিয়ে নেওয়া হচ্ছে।

স্থানীয়দের দাবি, নদীতে ফেলা সব বালু সম্পূর্ণভাবে অপসারণের পাশাপাশি নদীর প্রকৃত সীমানা নির্ধারণ করে ভবিষ্যতে যাতে কোনো ধরনের দখল বা ভরাট না হয়, সে বিষয়ে প্রশাসনের নজরদারি জোরদার করা প্রয়োজন। এর আগে প্রশাসনের পক্ষ থেকেও তিতাস ও বুড়ি নদীর প্রকৃত সীমানা নির্ধারণে সংশ্লিষ্ট দপ্তর ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের কথা জানানো হয়েছিল।

নদী দখল ও অবৈধ ভরাটের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি ভরাট করা বালু সম্পূর্ণ অপসারণ এবং নদীর স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে সাইফুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ২৪ ঘণ্টায় গ্রেপ্তার

নবীনগরে তিতাস পাড়ের অবৈধ বালু অপসারণ শুরু ১৫ দিনের সময়সীমা শেষ, নদী রক্ষা নিয়ে প্রশ্ন

আপডেট সময় ১১:৩৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬