বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শিপুর নেতৃত্বে নগরীর প্রাণকেন্দ্রে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬ ইং) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। ব্যানার-ফেস্টুন নিয়ে নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় তারা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে শফিকুল ইসলাম শিপু সকল নেতাকর্মীদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নেতৃত্ব দেন। কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সংগঠনের সাংগঠনিক ঐক্য, সম্প্রীতি ও কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।ময়মনসিংহ মহানগর যুবদলের নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ মিছিল ও সমাবেশ নগরীতে উৎসবমুখর তৈরি করে।

ময়মনসিংহ প্রতিনিধি 



















