ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নবজাতকের কান্না মাটির নিচ থেকে ভেসে আসছিল, অতঃপর…

গাজীপুর সদর উপজেলায় কান্নার শব্দ শুনে মাটিচাপা দেওয়া অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। গত সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের শিরিরচালা এলাকার ছামিট ক্যাডেট একাডেমির পেছন থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে বলেন, নবজাতককে প্রাথমিক চিকিৎসা শেষে উপজেলা সমাজসেবা অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে।

মাটিচাপা অবস্থা থেকে নবজাতককে উদ্ধার করেন শিরিরচালা এলাকার বাসিন্দা স্বপ্না বেগম। তিনি বলেন, বাড়ির কাছে মাঠে ছোট শিশুরা খেলছিল। হঠাৎ তারা মাটির নিচ থেকে কান্নার শব্দ শুনতে পায়। তখন সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় নবজাতককে মাটির নিচে উবু হয়ে পড়ে থাকতে দেখি। তখনো সে কান্না করছিল। তার নাড়িও কাটা হয়নি। দ্রুত শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে পরিষ্কার করি। পরে নবজাতককে মাওনার একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ওসি আব্দুল হালিম বলেন, খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেনের সঙ্গে যোগাযোগ করে রাত সাড়ে ১০টায় শিশুটিকে হস্তান্তর করা হয়েছে। নবজাতকের পরিচয় শনাক্ত এবং ঘটনা তদন্তে আইনি ব্যবস্থা চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

নবজাতকের কান্না মাটির নিচ থেকে ভেসে আসছিল, অতঃপর…

আপডেট সময় ১১:২৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫