ময়মনসিংহ , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নয়া কমিটি গঠন হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে সেমিনার অনুষ্ঠিত উখিয়া সীমান্তে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল ২ কারবারি যুক্তিবাদী সমাজ গড়ে উঠলে অপসংস্কৃতি, ধর্মান্ধতা ও কুসংস্কার দূর হবে বলেছেন এনডিএফ চেয়ারম্যান পূর্বধলায় সারাদেশের ন্যায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলেছেন রিজভী আল্লাহর কাছে তো রেকর্ড হচ্ছেই, বান্দার কাছেও রেকর্ড হচ্ছে বললেন সাবেক ধর্ম উপদেষ্টা দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে জানিয়েছেন প্রধানমন্ত্রী লোহাগাড়ায় দুই হাজার পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেফতার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

‘নাক কাটা’ নাজমুল গ্রেপ্তার বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ১১:০২:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলা ও গুলির ঘটনায় দায়ের করা মামলায় পৌর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন ওরফে ‘নাক কাটা’ নাজমুলকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রবিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোকারামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাজমুল হোসেন পৌরশহরের কলেজ রোড বকুলের মোড় এলাকায় মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি পাবনা-৪ (ঈশ্বরদী আটঘরিয়া) আসনের সাবেক এমপি গালিবুর রহমান শরীফ ও তার ছোট ভাই উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালের ঘনিষ্ঠ বলে জানা গেছে।
 থানা সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট ঈশ্বরদী রেলগেট এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার মিছিলে সাবেক এমপি গালিব শরীফ, যুবলীগ সভাপতি তমাল শরীফ ও নাজমুল হোসেন হামলা চালায়। এ সময় ছাত্র-জনতাকে লক্ষ্য করে বোমা ও গুলি চালানো হয়। এতে বহু লোকজন আহত হন। এ ঘটনায় গুলিবিদ্ধ  নজরুল ইসলাম বাদী হয়ে ওই বছরের ১৯ আগষ্ট একটি মামলা দায়ের করেন।
এই মামলার অজ্ঞাত আসামিদের বিষয়ে তদন্তে ও সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে নাজমুল হোসেনের সংশ্লিষ্টতা পাওয়া যায়।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম শহীদ জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা হয়েছে। এরপর থেকেই আসামিরা পলাতক রয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাজমুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নয়া কমিটি গঠন

‘নাক কাটা’ নাজমুল গ্রেপ্তার বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা

আপডেট সময় ১১:০২:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫