ময়মনসিংহ , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চট্টগ্রামের রাউজানে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগামী বছর ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই জানিয়েছেন শিক্ষামন্ত্রী অটোরিকশার কারণে ঢাকার স্বাভাবিক গতি ব্যাহত জানিয়েছেন সড়ক মন্ত্রী জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার জানিয়েছেন জাহেদ উর রহমান নেত্রকোনায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সাব-রেজিস্ট্রি অফিসে গড়ে ওঠা সিন্ডিকেট ভাঙতেই লটারিতে বদলি জানিয়েছেন আইনমন্ত্রী চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ​লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার নির্বাচিত: বদলিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে অনন্য উদ্যোগ পাহাড় কাটার দায়ে লামার ফাইতংয়ে ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আইসিসি সভায় ভারত-পাকিস্তান, সমাধানের সুর উভয়পক্ষের এশিয়া কাপ ট্রফি নিয়ে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:২০:০১ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

দুবাইয়ে আইসিসির সভায় আলোচনায় এসেছে বহুল আলোচিত এশিয়া কাপ ট্রফি বিতর্ক। তবে যেভাবে উত্তপ্ত এক পরিবেশের আশঙ্কা করা হয়েছিল, বাস্তবে তার কিছুই ঘটেনি। বরং ভারত ও পাকিস্তানের বোর্ড প্রতিনিধিদের মধ্যে হয়েছে কূটনৈতিক সৌজন্যের আলাপ।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির অংশগ্রহণ নিয়েও ছিল অনিশ্চয়তা। শেষ মুহূর্তে শুক্রবার বিকেলে তিনি দুবাইয়ে পৌঁছান। যদিও ট্রফি বিতর্ক সভার আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে ছিল না, ভারতীয় বোর্ডের সচিব দেবাজিত সাইকিয়া ব্যক্তিগতভাবে বিষয়টি উত্থাপন করেন।

সাইকিয়া উল্লেখ করেন, এশিয়া কাপ ট্রফি এখনও পাকিস্তানে আটকে আছে এবং দ্রুত এটি ভারতের হাতে হস্তান্তর করা উচিত। তার বক্তব্যে বিরোধের সুর নয়, বরং সমাধানের ইঙ্গিতই ছিল।

ক্রিকবাজের তথ্যে জানা গেছে, সদস্য দেশগুলোও ট্রফি ইস্যুতে দ্রুত সমাধানের পক্ষে মত দিয়েছে। প্রস্তাব উঠেছে একটি যৌথ কমিটি গঠনের। যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের রাউজানে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আইসিসি সভায় ভারত-পাকিস্তান, সমাধানের সুর উভয়পক্ষের এশিয়া কাপ ট্রফি নিয়ে

আপডেট সময় ১০:২০:০১ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫