ময়মনসিংহ , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নালিতাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ময়মনসিংহের গৌরীপুরে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়া মঞ্চের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত পূর্বধলায় জাতীয় যুব দিবসের কর্মসূচির সমাপ্তি হলো পরিচ্ছন্নতা অভিযান ও ফুটবল প্রীতি টুর্নামেন্টে শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই জানিয়েছেন আইনমন্ত্রী পূর্বধলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বিপ্লব ও সংহতি দিবসে ময়মনসিংহে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা নেত্রকোণায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান, অংশ নিলেন ৬ হাজার ৮৪১ জন মুক্তিযোদ্ধা-সৈনিক হত্যা দিবস’ পালনে নিউইয়র্কে স্মরণসভা অনুষ্ঠিত জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে বলেছেন কর্নেল অলি

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বিতর্কে আপত্তি নেই বলে জানিয়েছেন এলডিপির চেয়ারম্যান ও সাবেক সেনা কর্মকর্তা ড. কর্নেল (অব.) অলি আহমেদ। তিনি বলেছেন, ওই বক্তব্যে তার সম্মানহানিকর কিছু বলা হয়নি।

গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১১-দলীয় জোটের এক সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্নেল অলি আহমেদ এ কথা বলেন।

কর্নেল অলি আহমেদ বলেন, জামায়াতের আমির কোথাও বলেননি যে তিনি স্বাধীনতার ঘোষক। তার বক্তব্যের ব্যাখ্যায় তিনি বলেন, ‘তিনি বলেছেন—চট্টগ্রাম থেকেই প্রথম বিদ্রোহ হয়েছে। এটিই সত্য।’

এর আগে, গত ২ ফেব্রুয়ারি দুপুরে চট্টগ্রাম বন্দরে আয়োজিত এক সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় এবং চট্টগ্রাম থেকেই প্রথম ‘We revolt’ বলে বিদ্রোহ করা হয়। ওই বক্তব্যে তিনি কর্নেল অলি আহমেদের নাম উল্লেখ করে তাকে স্বাধীনতার ঘোষণাদাতা হিসেবে উপস্থাপন করেননি বলেই কর্নেল অলি তার বক্তব্যে বলেছেন।

তবে কর্নেল অলি আহমেদ বলেন, চট্টগ্রাম বন্দরের সমাবেশের ভিডিও যাচাই করে দেখা যায়, ডা. শফিকুর রহমান শুধু বলেছেন চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়; কোথাও তার নাম উল্লেখ করা হয়নি।

রাঙ্গুনিয়ায় দেওয়া বক্তব্যে কর্নেল অলি আহমেদ আরও বলেন, ডা. শফিকুর রহমান কারও সম্মানহানিকর কোনো কথা বলেননি। তিনি এ বিষয়টি নিয়ে অতিরিক্ত সমালোচনার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নালিতাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে বলেছেন কর্নেল অলি

আপডেট সময় ০৯:১১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬