ময়মনসিংহ , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম এর,ময়মনসিংহ জেলা শাখার সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ এর প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে জামায়াত নেতৃত্বাধীন ৮ দলের সমাবেশ চলছে সিলেটে ভারতীয় দুই গরু চোরাকারবারি আটক নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে এই সপ্তাহে বললেন সালাহউদ্দিন গ্রেপ্তারি পরোয়ানা জারি জয়ের বিরুদ্ধে অবশেষে জোবাইদা আসছেন , খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি আজকের আদেশের ফলে বর্তমান সরকারের বৈধতার ব্যাপারে আর কোনো প্রশ্ন থাকবে না বললেন শিশির মনির রামপুরায় ২৮ হত্যা: দুই সেনা কর্মকর্তা কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত বললেন রিজভী খালেদা জিয়ার জন্য মাসুম বাচ্চাদের দোয়া আল্লাহ কবুল করবেন বললেন রিজভী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে বললেন আইন উপদেষ্টা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:০৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

ই-পারিবারিক আদালতের মাধ্যমে ভোগান্তি ও দুর্নীতি কমবে বলে মনে করেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার (২৪ নভেম্বর) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ই-পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আইন উপদেষ্টা বলেন, ই-পারিবারিক আদালত চালুর ফলে বিচারপ্রার্থীকে আর আগের মতো ঘুরতে হবে না। এতে নিঃসন্দেহে ভোগান্তি ও দুর্নীতি কমবে, সময়ও বাঁচবে।

তিনি আরও বলেন, বিচারব্যবস্থাসহ সব ক্ষেত্রেই ডিজিটালাইজেশনের দিকে এগোনোর সময় এসেছে।

ড. আসিফ নজরুল বলেন, ‘আমাদেরকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই। আপনারা শুধু এটাকে সন্তানের মতো দেখবেন।’

তিনি জানান, আইন মন্ত্রণালয়ে ইতোমধ্যে ২১টি রিফর্ম করা হয়েছে। তার ভাষায়, ‘আমরা আশা করি, আমাদের পরে যে রাজনৈতিক দল আসবে, তারা দেশকে ভালোবেসে এসব রিফর্ম ধরে রাখবে। পরবর্তী সরকারের প্রতি অনুরোধ, এই উদ্যোগগুলো যেন অব্যাহত থাকে।’

আইন উপদেষ্টা আরও বলেন, ‘বিনা পয়সায় লিগ্যাল এইডে গিয়ে আপনি বিচার পাবেন। পারিবারিক মামলার ক্ষেত্রে আমরা তা বাধ্যতামূলক করেছি। এখন ২০টি জেলায় চালু রয়েছে, অচিরেই ৬৪টি জেলায় চালু হবে। আশা করি, ৫ বছরের মধ্যে মামলার জট ৫০ শতাংশ কমে যাবে।’

তিনি উদাহরণ দিয়ে বলেন, সিঙ্গাপুরকে সংস্কার করতে সাবেক প্রধানমন্ত্রী লি কুয়ান ইউয়ের ১০ বছর লেগেছে। তাই সংস্কার রাতারাতি হয় না। দেশের মানুষের গ্রহণযোগ্যতা তৈরি না করে কোনো সংস্কার চাপিয়ে দেওয়া যাবে না। সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তববাদী হওয়া জরুরি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম এর,ময়মনসিংহ জেলা শাখার সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ এর প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে

ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে বললেন আইন উপদেষ্টা

আপডেট সময় ১২:০৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫