ময়মনসিংহ , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আইনজীবী সনদ হারালেন আলোচিত মাসদার হোসেন স্কুল ছুটি, টয়লেটে আটকা তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মেহেরপুর প্রধানমন্ত্রী আজ স্বাধীনতা পদক প্রদান করবেন আসল রাজনীতিটা বুঝতে শিখলাম পরে বলেছেন প্রিয়াঙ্কা চোপড়া রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা কুষ্টিয়ায় পীর হত্যা: ‘জামায়াতের কোনো নেতাকর্মী জড়িত নয়’—দলীয় নেতাদের দাবি ইসরায়েলে হিজবুল্লাহর বড় হামলা: ২৪ ঘণ্টায় ৩৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের ওপর চাপ বাড়াতে মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েন অসহায় মুহূর্তে যারা ছায়া হয়ে ছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা দেশের একমাত্র তেল শোধনাগার সচল আছে: জ্বালানি মন্ত্রণালয়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কার্গো বিমান বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের লুইসভিলে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:২২:১২ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিল মুহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই ইউপিএস ফ্লাইট ২৯৭৬ নামের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে বিমানটি হোনোলুলুর উদ্দেশে যাচ্ছিল এবং এতে তিনজন ক্রু সদস্য ছিলেন বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। 

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। স্থানীয় টেলিভিশন চ্যানেল ডব্লিউএলকেওয়াই-এর সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানটি মাটিতে বিধ্বস্ত হওয়ার পরপরই একটি বিশাল আগুনের গোলা সৃষ্টি হয়।

ইউপিএস জানিয়েছে, তাদের একটি এমডি-১১ মডেলের বিমান দুর্ঘটনায় পড়েছে, তবে আহত বা নিহতের সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি। দুর্ঘটনার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

লুইসভিল মেট্রো পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে এবং হতাহতের খবর পাওয়া গেছে। কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছেন, ‘লুইসভিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমান দুর্ঘটনার খবর পেয়েছি। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। পাইলট ও ক্রু সদস্যদের জন্য প্রার্থনা করুন।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইনজীবী সনদ হারালেন আলোচিত মাসদার হোসেন

কার্গো বিমান বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের লুইসভিলে

আপডেট সময় ০৯:২২:১২ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫