ময়মনসিংহ , সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঈদযাত্রায় ভাড়া বেশির নজির পাওয়া যায়নি, কোথাও কোথাও কম নেওয়া হচ্ছে জানিয়েছেন সড়কমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৈয়দপুরে পৌঁছেছেন পরিকল্পিত ৫ নং ওয়ার্ড গড়ার দৃঢ় প্রত্যয়ে কাউন্সিলর প্রার্থী গোলাম মোস্তফা বাবু চৌধুরী পূর্বধলায় অসহায় পরিবারের পাশে ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি’ আজ দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র শবে কদর যশোরের দুই মহাসড়কে ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা রাজবাড়ী ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে প্রাণ গেল দুজনের নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত,ঢাকাসহ ১৫ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা খুনের হুমকি বাদশাহকে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জমির আইল কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫ নেত্রকোনায়

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বড়কাশিয়া–বিরামপুর ইউনিয়নের কচুয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় সোলেমা আক্তার (২৫), সেলিম মিয়া (৪০), খোকন মিয়া (৪৫), সোহেল মিয়া (৪০) ও শামীম মিয়া (২৩)–কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল–এ পাঠানো হয়েছে।

অন্য আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কচুয়ারচর গ্রামের সোহেল মিয়া ও তার চাচাতো ভাই জুলহাস মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমির ভাগ-বাঁটোয়ারা ও অন্যান্য বিষয় নিয়ে বিরোধ চলছিল। আজ দুপুরে সোহেল মিয়া তার সমর্থকদের নিয়ে বাড়ির পাশের বিরোধপূর্ণ জমিতে গিয়ে আইল কাটা শুরু করেন। খবর পেয়ে জুলহাস মিয়া ও তার লোকজন সেখানে গিয়ে বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদযাত্রায় ভাড়া বেশির নজির পাওয়া যায়নি, কোথাও কোথাও কম নেওয়া হচ্ছে জানিয়েছেন সড়কমন্ত্রী

জমির আইল কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫ নেত্রকোনায়

আপডেট সময় ০৯:২৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬