ময়মনসিংহ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

তাহসান খান সুখবর দিলেন

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:১৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ২৩১ বার পড়া হয়েছে

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান তার দ্বিতীয় সংসার ভেঙে যাওয়ার খবর জানিয়েছেন। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের এক বছর পূর্ণ হতে না হতেই এই বিচ্ছেদের খবর সামনে আনেন তিনি।

বিয়েবিচ্ছেদ ও ব্যক্তিগত জীবনের টানাপোড়নের পর এবার সুখবর দিলেন এ গায়ক।

ফের পর্দায় দেখা যাবে তাকে―এমনই চমকপ্রদ তথ্য দিয়েছেন তাহসান।

নতুন একটি টেলিভিশন অনুষ্ঠানের মাধ্যমে পর্দায় ফিরছেন তিনি। এতে একজন উপস্থাপক হিসেবে দেখা যাবে তাকে। বেসরকারি একটি টেলিভিশনের একটি পারিবারিক গেম শো’র সিজন-২-এর উপস্থাপক হিসেবে দেখা যাবে তারকাকে।

২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেব কাজ করছেন। নিউইয়র্কে একটি মেকআপ প্রতিষ্ঠানও রয়েছে রোজার।

এর আগে ২০০৬ সালের ৭ আগস্ট অভিনেত্রী ও সংগীতশিল্পী মিথিলার সঙ্গে বিয়ে হয়েছিল তাহসানের। তাদের ঘর আলো করে আসে কন্যাসন্তান আইরা তাহরিম খান। ২০১৭ সালে বিচ্ছেদ হয় মিথিলা ও তাহসানের।

তাহসান সংগীতশিল্পী হলেও নাটকে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। সংগীত ও অভিনয়, উভয় মাধ্যমেই দুর্দান্ত তিনি। ওপার বাংলা কলকাতার অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে জুটি হয়ে বড়পর্দায়ও অভিনয় করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার

তাহসান খান সুখবর দিলেন

আপডেট সময় ১০:১৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬