দুই-একটা ককটেল ফুটিয়ে সরকারের কিছু করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, দু একটা ককটেল ফুটিয়ে সরকারের কে কিছু করা যাবে না। জনগণের কষ্ট দিয়ে সংকটে ফেলতে চায় না এই সরকার। ডিজেলে ৪০ হাজার কোটি টাকা লোকসান হতো। সেই লোকসান কমানোর চেষ্টা চলছে।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, হাসিনার সময় এই অবস্থা হলে তার পদত্যাগ চাইতাম। কারণ সেটা নির্বাচিত সরকার ছিল না। তবে বর্তমান সরকার গণতন্ত্রিকভাবে নির্বাচিত সরকার। জনগণের কষ্ট হবে; তবে সরকার ব্যলান্স করতেও চায়। সবচেয়ে ভালনারেবল মানুষের পাশে তো আমরা আছি।
তিনি বলেন, সানফ্রাসিকোতে দলীয় অনুষ্ঠান হতে পারতো। ব্যয় সাশ্রয় ও দেশের ক্রাইসিসের কারণে তিনি সফর সংক্ষিপ্ত করছেন।
তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ বোয়িং কিনছে এটি একটি প্রকাশিত তথ্য। সুতরাং এ চুক্তি হতেও পারে। এখন পর্যন্ত সরকারিভাবে যা জেনেছি, তথ্য এতটুকুই আছে।
জাহেদ উর রহমান বলেন, সানফ্রান্সিসকোকে ইউএনজিএ-এর কোনো অনুষ্ঠান ছিল না। দলীয় বা অন্য কোনো প্রোগ্রাম ছিল। পরবর্তীতে প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করেছেন। কারণ কম সময়ের সফর ব্যয় সাশ্রয়ী।
তথ্য উপদেষ্টা বলেন, দেশ নানা রকমভাবে কিছু সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সুতরাং দেশে থাকা প্রধানমন্ত্রীর জন্য এ মুহূর্তে আরও বেটার প্রায়োরিটি।

ডিজিটাল রিপোর্ট 

























