ময়মনসিংহ , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেরপুরে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জামালপুরে সহকারী পুলিশ সুপার নজরুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত পথে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ বাংলাদেশী আটক “অতিথি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অবিনশ্বর আঠারোবাড়ি, ঈশ্বরগঞ্জ ​ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনকালে যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড নেত্রকোণায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত বান্দরবানে ২০২৭ সালের ইউপি নির্বাচন: প্রথম ধাপে ২১ জানুয়ারি ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ পাঁচবিবিতে ভাসানীর মৃত্যুবার্ষিকীতে পাঁচ শতাধিক তালবীজ রোপণ স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৬ মাসে অসুস্থ শতাধিক শিক্ষার্থী: ব্যবস্থা নেওয়ার দাবিতে তিন মন্ত্রণালয়ে স্মারকলিপি কটিয়াদীতে রবি মৌসুমে ১৩১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দেশের স্বাধীনতাকে যারা বিশ্বাস করে না, তারা আসছে ভোটের জন্য বলেছেন মির্জা ফখরুল

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা দল আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধে সমর্থন করা তো দূরে থাক বরং তারা বিরোধিতা করেছে। তারা পাকিস্তান সেনাবাহিনীদের সমর্থন করেছে। আমাদের লোকজনদেরকে বিশেষ করে মহিলাদেরকে তাদের হাতে তুলে দিয়েছে। সেই দলটি আপনাদের সামনে আজকে ভোটের জন্য এসেছে।

গত শনিবার (৩১ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের ঢোলার হাট এলাকায় নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, দাঁড়িপাল্লা পথিক নিয়ে তারা আসছে ভোটের জন্য। আমরা কি সেই দলকে সমর্থন করতে পারি? দেশের স্বাধীনতাকেই বিশ্বাস করেনি। মাফও চায়নি একদিনের জন্য। যদি ক্ষমা চাইত, মাফ চাইত তাহলে কথা ছিল। তাও তারা চায়নি। এমন কোনো দলকে আমরা সমর্থন করতে পারি না যারা আমাদের দেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না। হিসাব সোজা, কথা পরিষ্কার। এতে আমাকে যা খুশি তাই বলেন।

তিনি বলেন, আমি নাকি হিন্দুদের দালাল, ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল, আমার বিরুদ্ধে বলে আমি বিশ্বাস করি আমার ধর্মে ইসলাম ধর্মে। তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে। সেজন্যই বলি ধর্ম যার যার রাষ্ট্র সবার।

বিএনপি মহাসচিব বলেন, আপনাকে বেছে নিতে হবে কোন মার্কাটা কোন দলটা আপনার বন্ধু। আপনার পক্ষে থাকবে। আপনার কথা বলবে। এবার ৫ আগস্টের পরে আমাদের বিএনপি নেতাকর্মীরা আপনাদের পাশে ছিল।  মন্দির মন্ডপ পাহারা দিছে। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দেশের স্বাধীনতাকে যারা বিশ্বাস করে না, তারা আসছে ভোটের জন্য বলেছেন মির্জা ফখরুল

আপডেট সময় ১০:১৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬