ময়মনসিংহ , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হিমাগারের ভাড়া কমানোর দাবিতে আলু ফেলে মহাসড়ক অবরোধ মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা সমস্যার দ্রুত সমাধান হবে জানালেন শিক্ষা মন্ত্রণালয় বাজেটের পর দ্রব্যমূল্য বাড়ানোর সুযোগ নেই বললেন বাণিজ্যমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে, আহত ১০ জাদুকরী হ্যাটট্রিক, মেসিকে ‘অবিশ্বাস্য’ বলে প্রশংসায় ভাসালেন স্ত্রী শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব বাজেটে কারিগরি শিক্ষাখাতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বললেন শিক্ষামন্ত্রী খেটে খাওয়া মানুষের জন্য দেওয়া বাজেটকে অনেকে চানাচুর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ধর্ম উপদেষ্টার ঢাবির কেন্দ্রীয় মসজিদের উন্নয়নে সহায়তার আশ্বাস

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদের উন্নয়নে সহায়তার আশ্বাস দিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, মসজিদের উন্নয়নে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে যতটুকু সম্ভব, ততটুকু সহায়তা দেওয়া হবে।

গত শুক্রবার ঢাবির কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায়ের পর মসজিদটির সংস্কার পরবর্তী উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ধর্ম উপদেষ্টা বলেন, এরই মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ইসলামি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বুক কর্নার গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাবির মতো একটি বুক কর্নার গড়ে তোলার বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের সভায় আলোচনা করার কথা জানান উপদেষ্টা।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে পবিত্র কুরআন শিক্ষা চালু করার প্রতিশ্রুতি দেন ড. আ ফ ম খালিদ হোসেন। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টর ও ছাত্র সংসদের (ডাকসু) নেতাদের সাথে আলোচনা করে উদ্যোগ নেওয়া হবে বলে জানান উপদেষ্টা।

এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, প্রক্টর ড. সাইফুদ্দীন আহমদ ও ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম উপস্থিত ছিলেন।

ঢাবির কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) তত্ত্বাবধানে ৬৫ বছর পর সংস্কারের মাধ্যমে নতুন রূপ পেয়েছে বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় জামে মসজিদ। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে মসজিদ সংস্কারের উদ্যোগ নেয় ছাত্র সংসদ।

সংস্কার কাজের মধ্যে ছিলো ১১০ টন এসির সংযোজন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, নতুন দুটি অজুখানা স্থাপন, নতুন কার্পেট, দেয়ালে রঙ, নারী শিক্ষার্থীদের নামাজের স্থান সম্প্রসারণ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মসজিদে আসা-যাওয়ার জন্য রাম্প স্থাপন ইত্যাদি। নাম প্রকাশে অনিচ্ছুক একটি প্রতিষ্ঠান এ সংস্কার কাজে অর্থায়ন করেছে।

মসজিদ সংস্কারের কাজ সমন্বয় করেন ডাকসুর নির্বাচিত সদস্য আনাস ইবনে মুনীর ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হিমাগারের ভাড়া কমানোর দাবিতে আলু ফেলে মহাসড়ক অবরোধ

ধর্ম উপদেষ্টার ঢাবির কেন্দ্রীয় মসজিদের উন্নয়নে সহায়তার আশ্বাস

আপডেট সময় ০৯:৫৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬