ময়মনসিংহ , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মমতা নিজ আসন ভবানীপুরে পুরোদমে এগিয়ে নতুন বাজেটে বাড়ছে পে-স্কেলের বরাদ্দ: বরাদ্দ দেওয়া হচ্ছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা কেনিয়ায় অতিবৃষ্টিতে ভয়াবহ ভূমিধস: প্রাণ হারালেন ১৮ জন গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন নেত্রকোনায় অনেক কষ্টের ফসল এখন কৃষকদের আর্তনাদ,ভিজা ধানে এখন জালা ধান পরিণত হচ্ছে নেত্রকোনার পূর্বধলা থানা পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় জিরা সহ আটক ১ মাঝ সমুদ্রে আতঙ্ক: প্রমোদতরীতে রহস্যময় ভাইরাসে প্রাণ হারালেন ৩ যাত্রী ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ২৪ পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়: নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন সুষ্ঠু তদন্তে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নালিতাবাড়ীতে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ীতে অটোরিকশা চাপায় আরিয়ান হাসান নামে চার বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।

গত শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার গোল্লারপাড় বটগাইচ্ছা ব্রিজ এলাকায় শেরপুর-নালিতাবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিয়ান হাসান পশ্চিম কাপাশিয়া গ্রামের মেহেদী হাসানের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, শিশু আরিয়ান তার মা অন্তরার সাথে গোল্লারপাড় এলাকায় তার খালার বাড়ি বেড়াতে যাচ্ছিল। গোল্লারপাড় বটগাইচ্ছা ব্রিজ এলাকায় অটোরিকশা থেকে মায়ের হাত ধরে নামতেই অপর একটি বেপরোয়া গতির অটোরিকশা আরিয়ানকে চাপা দিয়ে চলে যায়। এতে আরিয়ান গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে নালিতাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফারহানা মুমু তাকে মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতা নিজ আসন ভবানীপুরে পুরোদমে এগিয়ে

নালিতাবাড়ীতে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

আপডেট সময় ১১:২৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬