ময়মনসিংহ , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নালিতাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ময়মনসিংহের গৌরীপুরে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়া মঞ্চের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত পূর্বধলায় জাতীয় যুব দিবসের কর্মসূচির সমাপ্তি হলো পরিচ্ছন্নতা অভিযান ও ফুটবল প্রীতি টুর্নামেন্টে শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই জানিয়েছেন আইনমন্ত্রী পূর্বধলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বিপ্লব ও সংহতি দিবসে ময়মনসিংহে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা নেত্রকোণায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান, অংশ নিলেন ৬ হাজার ৮৪১ জন মুক্তিযোদ্ধা-সৈনিক হত্যা দিবস’ পালনে নিউইয়র্কে স্মরণসভা অনুষ্ঠিত জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নির্বাচনের দিনই গণভোটে অটল বিএনপি বললেন ড. মঈন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ৩০০ বার পড়া হয়েছে

জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের প্রস্তাবে বিএনপি অটল রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি। 

প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত কোনো কর্মকর্তা যাতে ভোটে দায়িত্ব পালন করতে না পারে, সে ব্যাপারে কমিশনকে সতর্ক করেছেন জানিয়ে  তিনি বলেন, ‘গত ১৫ বছরে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। তাই বিগত নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের নিয়ে সতর্ক থাকতে হবে।’
  
ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থির অবনতি হতে পারে বলে আশঙ্কার কথা ইসিকে বলেছেন জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘কমিশনও জানিয়েছে সুষ্ঠু ভোট করতে দৃঢ় প্রতিজ্ঞ।’
 
তিনি আরও বলে, ‘গণমাধ্যম যাতে বিনা বাধায় কাজ করতে পারে তা কমিশনকে নিশ্চিত করারও আহ্বান জানানো হয়েছে।’
জোট নিয়ে ড. মঈন খান বলেন, ‘জোট নিয়ে ভাবার এখনও সময় আসেনি। সময় হলে বিএনপি জানিয়ে দেবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নালিতাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নির্বাচনের দিনই গণভোটে অটল বিএনপি বললেন ড. মঈন

আপডেট সময় ০১:৪৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫