ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মনিরা শারমিনের মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়নপত্র বাছাই শেষে এই সিদ্ধান্ত হয়। রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নির্বাচনী বিধিমালা অনুযায়ী কেউ সরকারি চাকরিজীবী হলে পদত্যাগের পর নির্বাচনে অংশ নেয়ার ক্ষেত্রে তিন বছর অতিবাহিত হওয়ার একটি বাধ্যবাধকতা রয়েছে। তা পূর্ণ না হওয়ায় মনিরা শারমিনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
 
এর আগে গত বুধবার (২২ এপ্রিল) সংরক্ষিত নারী আসনে নির্বাচনের মনোনয়নপত্র বাছাইকালে মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত রাখে ইসি। তাকে সরকারি চাকরি থেকে পদত্যাগের প্রয়োজনীয় তথ্যপ্রমাণ জমা দেয়ার জন্য আজ বেলা ১২টা পর্যন্ত সময় দেয়া হয়।এদিকে, সহকারী রিটার্নিং কর্মকর্তা মনির হোসেন জানান, স্বতন্ত্র জোট থেকে একজনের মনোনয়নপত্র দাখিল করেছিল, সেটি গৃহীত হয়েছে। বিএনপি জোটের জমা দেয়া ৩৬টি মনোনয়নপত্রই গৃহীত হয়েছে।
 
অন্যদিকে, ১১ দলীয় ঐক্য জোটের ১৩টি মনোনয়নপত্র দাখিল করলেও একটি বাতিল হয়েছে বলেও জানান মনির হোসেন।
 তিনি বলেন, ‘২৬ এপ্রিল পর্যন্ত আপিল দাখিল করা যাবে। ২৭ ও ২৮ এপ্রিল আপিল শুনানি হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল। ১২ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

মনিরা শারমিনের মনোনয়ন বাতিল

আপডেট সময় ০১:০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬