ময়মনসিংহ , মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
সংবিধান সংশোধন ছাড়া সংস্কার পরিষদের শপথ সম্ভব নয় বললেন আমীর খসরু মির্জা ফখরুল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন হাসনাত আবদুল্লাহ সেই জার্সি পরেই সংসদে জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু বলে মন্তব্য করেছেন সারজিস সংবিধান সংস্কার পরিষদে শপথ নেবে না বিএনপি বললেন সালাহউদ্দিন তারেক রহমানসহ বিএনপির সংসদ সদস্যরা শপথ নিলেন জামায়াত আমির শপথ নিতে সংসদ ভবনে বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াত কোনো শপথই নেবে না জানিয়েছেন তাহের সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন বিদ্যুৎ থাকবে না ৯ ঘণ্টা সকাল থেকে যেসব এলাকায়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শান পাল্টা যুক্তি দিলেন এ আর রহমানের অভিযোগের

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:০৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

বলিউডের অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এআর রহমানের সাম্প্রতিক মন্তব্যে উঠে এসেছে হিন্দি সিনেমা জগতে মুসলিম শিল্পীদের কাজের সুযোগের বিষয়ে প্রশ্ন। বিনোদনের গণ্ডি পেরিয়ে বিষয়টি তোলপাড় সৃষ্টি করেছে ভারতের রাজনৈতিক অঙ্গনেও। 

রহমানের অভিযোগ, গত আট বছরে বলিউডে উল্লেখযোগ্য হারে তার কাজ কমে গেছে। এর পেছনে অন্যতম কারণ হিসেবে রয়েছে ধর্মীয় মেরুকরণের রাজনীতি।

উত্তরে রহমান বলেন, ‘গত আট বছরে বলিউডে কাজের সুযোগ কমেছে। কারণ, ক্ষমতা এখন তাদের হাতেই রয়েছে, যারা সৃজনশীল নন। আবার এটা সাম্প্রদায়িক বিষয়ও হতে পারে। যদিও এটা সরাসরি আমাকে কেউ বলেনি, তবে আমার কানাঘুষা শোনা।’

এবার রহমানের অভিযোগের পাল্টা যুক্তি দিলেন বলিউডের আরেক জনপ্রিয় সংগীতশিল্পী শান।

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শান বলেন, ‘আমি বলিউডে এত জনপ্রিয় গান গেয়েছি, তবু মাঝেমধ্যে কাজ পাই না। তবে বিষয়টিকে আমি ব্যক্তিগতভাবে নিই না। এ আর রহমান অনেক প্রতিভাবান কম্পোজার। তার জনপ্রিয়তা দিন দিন আরও বাড়ছে। আমার মনে হয় না, শিল্প-সংস্কৃতিতে কোনো সাম্প্রদায়িক বিষয় আছে। যদি সেটা হতো তাহলে আমাদের তিন সুপারস্টার, যাদের আপনি সংখ্যালঘু সম্প্রদায়ের বলতে পারেন, তারা এ দেশে এত বছর ধরে কাজ করতে পারতেন না। ভালো কাজ করতে হবে, ভালো মিউজিক করতে হবে, এসব নিয়ে না ভাবাটাই শ্রেয়।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবিধান সংশোধন ছাড়া সংস্কার পরিষদের শপথ সম্ভব নয় বললেন আমীর খসরু

শান পাল্টা যুক্তি দিলেন এ আর রহমানের অভিযোগের

আপডেট সময় ১০:০৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬