ময়মনসিংহ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাঁচজন সাংবাদিকের হত্যাকাণ্ড, বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন ময়মনসিংহের সাংবাদিকবৃন্দ বারোমারী মিশনে ফাতেমা রাণীর তীর্থোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ পুলিশ লাইন্সের আরআই তারা মিয়ার বদলিজনিত বিদায় সংবর্ধনা কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ির পাশের জমে থাকা পানিতে ডুবে হুমাইশা আক্তার (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে দিনাজপুরে রাস্তার জমি ও পারিশ্রমিক নিয়ে বিরোধ: প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২ সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার পূর্বধলায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে সমর্থন চায় রূপন-নিলয়-মোশারফ পরিষদ রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন নিহত, পরিবারকে ৮০ হাজার টাকা সহায়তা দিল পূর্বধলা প্রশাসন পূর্বধলায় ভূমি কার্যালয়ে চুরি, তদন্তে সিআইডির ক্রাইম সিন দল পূর্বধলায় ভূমি কার্যালয়ে চুরি, তদন্তে সিআইডির ক্রাইম সিন দল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

অপহরণকারী অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে অপহৃতকে ছেড়ে দিয়ে পালানোর সময় অস্ত্র ও গুলিসহ এক অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাত পৌনে ১০টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের কোনারপাড়ায় এ অভিযান চালানো হয়। সোমবার (২৮ এপ্রিল) সকালে টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন এক সংবাদে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার রিদুয়ান (২০) হ্নীলা ইউনিয়নের উলুচামারী এলাকার আব্দুস সালামের ছেলে। অপহৃত ফরিদুল উল্লাহ (৪৩) একই ইউনিয়নের দক্ষিণ আলিখালী এলাকার মোহাম্মদ সৈয়দের ছেলে।

ওসি গিয়াস উদ্দিন জানান, গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে উলুচামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ফসলি খেতের পাশ দিয়ে বাড়ি ফেরার সময় ফরিদুল উল্লাহকে অস্ত্রের মুখে অজ্ঞাত একদল দুর্বৃত্ত অপহরণ করে পার্শ্ববর্তী পাহাড়ের দিকে নিয়ে যায়।

পরিবারের সদস্যরা পুলিশকে খবর দিলে তাৎক্ষণিকভাবে পুলিশ উদ্ধার অভিযানে নামে।

রোববার রাতে প্রযুক্তির সহায়তায় দুর্বৃত্তদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা অপহৃতকে ছেড়ে পালানোর চেষ্টা করে। এ সময় রিদুয়ানকে গ্রেফতার করা হয়। তার শরীর তল্লাশি করে একটি দেশীয় তৈরি বন্দুক ও চারটি গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার রিদুয়ান একজন চিহ্নিত মাদককারবারি। মাদক কারবারের পাশাপাশি সংঘবদ্ধ অপহরণ চক্রের সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে। তার বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচজন সাংবাদিকের হত্যাকাণ্ড, বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন ময়মনসিংহের সাংবাদিকবৃন্দ

অপহরণকারী অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

আপডেট সময় ০১:০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫