ময়মনসিংহ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বর্ণিল সাজে বারোমারী তীর্থস্থান, ফাতেমা রাণীর তীর্থোৎসব ঘিরে আনন্দের বন্যা বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ বললেন রিজভী পাঁচজন সাংবাদিকের হত্যাকাণ্ড, বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন ময়মনসিংহের সাংবাদিকবৃন্দ বারোমারী মিশনে ফাতেমা রাণীর তীর্থোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ পুলিশ লাইন্সের আরআই তারা মিয়ার বদলিজনিত বিদায় সংবর্ধনা কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ির পাশের জমে থাকা পানিতে ডুবে হুমাইশা আক্তার (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে দিনাজপুরে রাস্তার জমি ও পারিশ্রমিক নিয়ে বিরোধ: প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২ সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার পূর্বধলায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে সমর্থন চায় রূপন-নিলয়-মোশারফ পরিষদ রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন নিহত, পরিবারকে ৮০ হাজার টাকা সহায়তা দিল পূর্বধলা প্রশাসন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

অস্থিরতা বাড়লে সামলাতে পারবে না অন্তর্বর্তী সরকার বললেন তারেক রহমান

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:৪১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ‍উপদেষ্ট্রা ড:ইউনূস ভূমিকা নিয়ে হতাশা: দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি তারেক রহমানের।

গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে জনগণের মাঝে হতাশা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, কোনো কারণে অস্থিরতা বাড়লে তা সামাল দিতে পারবে না অন্তর্বর্তী সরকার। তাই পরিস্থিতি ঘোলাটে না করে অতিদ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান তিনি।

শনিবার সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন দেশের কূটনৈতিক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, দেশের অভ্যন্তরীণ কোনো চুক্তি শুধুমাত্র একটি নির্বাচিত সরকারই করতে পারে। তিনি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। ববি হাজ্জাজ বলেন, “একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে প্রকাশ্য সমর্থন ও পৃষ্ঠপোষকতা প্রদান করা হচ্ছে। আজ এই মঞ্চ থেকে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করার জন্য আমি স্পষ্ট করে বলতে চাই, জুলাই আন্দোলনের কোনো একক মালিক ছিল না।”
তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার ১০ মাস পেরিয়ে গেলেও এখনো জুলাই অভ্যুত্থানের হতাহতদের তালিকা তৈরি করতে পারেনি। তিনি অভিযোগ করে বলেন, “জুলাই-আগস্টের হতাহতদের সঠিক তালিকা তৈরি করার চেয়ে কোরিডোর প্রদান কিংবা বন্দর ব্যবস্থাপনা বিদেশি হাতে তুলে দেওয়াটাকেই অন্তর্বর্তী সরকারের কাছে বেশি প্রাধান্য পাচ্ছে বলে মনে হচ্ছে।”

তিনি আবারও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করা না গেলে পতিত পলাতক স্বৈরাচারকে মোকাবেলা করা সহজ হবে না।”

সরকার বিনিয়োগ নিয়ে জাকজমকপূর্ণ আয়োজন করলেও কাঙ্ক্ষিত বিনিয়োগ আসেনি বলেও অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বর্ণিল সাজে বারোমারী তীর্থস্থান, ফাতেমা রাণীর তীর্থোৎসব ঘিরে আনন্দের বন্যা

অস্থিরতা বাড়লে সামলাতে পারবে না অন্তর্বর্তী সরকার বললেন তারেক রহমান

আপডেট সময় ১০:৪১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫