ময়মনসিংহ , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, এমন তথ্য নেই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জগন্নাথপুরে জাকজমকপূর্ণ নৌকা বাইচে জনস্রোত, সেমিফাইনাল শেষে স্থগিত ফাইনাল ঝালকাঠির বাসন্ডা বেইলি সেতু: ১০ বছর ধরে ‘ঝুঁকিপূর্ণ’, জোড়াতালিতে চলছে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বাই সাইকেলে ঘুরে ক্রাচে ভর করে পত্রিকা বিলি করে পূর্বধলার কাশেম এইচএসসির স্থগিত পরীক্ষা: অংশ নিতে যা করতে হবে শিক্ষার্থীদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস আজ: শুরু হলো নতুন দায়িত্ব পালন অপেক্ষার অবসান? জেনে নিন কবে প্রকাশ হতে পারে এসএসসি ও সমমানের ফল বাংলাদেশিরা ভিসা ছাড়াই এশিয়ার যে ৬ দেশে ভ্রমণ করতে পারবেন পূর্বধলায় কালী মন্দিরের দুই কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত; সম্প্রীতি ও উন্নয়নের বার্তা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আগামী ডিসেম্বর-জুনের মধ্যেই নির্বাচন বললেন প্রেস সচিব

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ১০:২৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি একই সময়ের মধ্যে যাবতীয় সংস্কার কার্যক্রমও চলবে বলেও জানিয়েছেন তিনি। 

শনিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটায় রোমের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব এ তথ্য জানান।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর নির্বাচনের দাবি আমরা শুনছি। সংস্কার কাজ সম্পন্ন হলেই এবং জুলাই চার্টার সম্পন্ন হওয়ার পর নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। সরকার এ বিষয়ে যথেষ্ট সজাগ রয়েছে। অপ্রয়োজনীয় কারণে আমরা একদিনও দেরি করব না।

এ সময় প্রেস সচিব প্রধান উপদেষ্টার রোম সফর নিয়েও কথা বলেন।

তিনি জানান, পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশগ্রহণ এবং শেষ শ্রদ্ধা জানাতে ড. মুহাম্মদ ইউনূস সরাসরি দোহা থেকে রোমে পৌঁছান। পোপের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখতে এ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। বিশ্ব নেতাদের সঙ্গে তার সাক্ষাৎও হয়েছে বলেও জানান তিনি। পোপের শেষকৃত্যে অংশ নিতে বিশ্বের অন্তত ১৩০টি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রফিকুল হক। তিনি বলেন, ভ্যাটিকানের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কের প্রতিফলন ঘটেছে প্রধান উপদেষ্টার সফরের মাধ্যমে।

তিনি জানান, ইতালিতে বাংলাদেশি উদ্যোক্তাদের মাধ্যমে গার্মেন্টস খাতে ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে একশর বেশি বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। এছাড়া সিরামিকসহ অন্যান্য পণ্যও বাংলাদেশ থেকে ইতালিতে রপ্তানি হচ্ছে, ফলে বাংলাদেশের বাজার সম্প্রসারিত হচ্ছে।

এসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম এবং রোম দূতাবাসের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, এমন তথ্য নেই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী ডিসেম্বর-জুনের মধ্যেই নির্বাচন বললেন প্রেস সচিব

আপডেট সময় ১০:২৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫