ময়মনসিংহ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি এসি সোহেল কারাগারে: অর্থ আত্মসাতের মামলার রায় ইরানের অবরুদ্ধ অর্থ এবার কাজে লাগবে জরুরি পণ্য ক্রয়ে সালমানের ভাবমূর্তি ফেরানোর উদ্যোগে নতুন মোড় ​প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা নেই এইচএসসি কেন্দ্রগুলোতে এবার নজরদারি করবে পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’ রাজনৈতিক নির্দেশনার আলোকেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে বলছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ​ক্রিকেট উন্মাদনা: বাংলাদেশে আসছে পাকিস্তান, খেলবে ৫ ওয়ানডের সিরিজ ​৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান ও পাকিস্তান ​জুলাই মাসের এলপিজির নতুন দর ঘোষণা আজ বিকেলে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আজ জামায়াতসহ আট দলের ঢাকাসহ বিভাগীয় শহরে বিক্ষোভ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:০৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

গণভোটসহ পাঁচ দফা দাবিতে আজ শনিবার ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহর ও মহানগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল।

অংশগ্রহণকারী দলগুলো হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

গত ২০ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জোটের শীর্ষ নেতারা। তারা জানান, দাবিগুলো মানা না হলে আগামী মাস থেকে সারা দেশে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

বিক্ষোভ সফল করতে সাধারণ জনগণ ও দলের নেতাকর্মীদের উদ্দেশে দেয়া বিবৃতিতে বলা হয়, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনে সকলের অংশগ্রহণ অপরিহার্য।

এর আগে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ২০ অক্টোবর রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে দলগুলো। আজ শনিবার দেশের সব বিভাগীয় শহরে একই ধরনের সমাবেশ অনুষ্ঠিত হবে, আর আগামী ২৭ অক্টোবর জেলা শহরগুলোতে বিক্ষোভ সমাবেশ করবে জামায়াত ও তাদের সমমনা রাজনৈতিক দলগুলো।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি

আজ জামায়াতসহ আট দলের ঢাকাসহ বিভাগীয় শহরে বিক্ষোভ

আপডেট সময় ১০:০৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫