ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জুলাই স্মৃতি জাদুঘরে দর্শনার্থীদের জন্য থাকছে যেসব আকর্ষণ মাগুরায় সাকিবের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা: তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা: দেশের ৬টি অঞ্চলে আঘাত হানতে পারে ঝড় ও বৃষ্টি দেশের স্বার্থে যেকোনো বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে প্রস্তুত জানিয়েছেন জামায়াত আমির মদনে উচিপুর হাওরে অবৈধ বেড় ও চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দেবেন কি না, তা ভারতকেই স্পষ্ট করতে হবে বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী উত্তাল সেই দিনগুলো: জুলাই অভ্যুত্থানের এই সময়েই ঘোষণা করা হয়েছিল তিন দিনের সাধারণ ছুটি আন্দোলনের উত্তাল পরিস্থিতিতে সারাদেশের সব পোশাক কারখানা বন্ধের ঘোষণা জাতীয় মৎস্য পক্ষ সফল করতে শেরপুরে প্রস্তুতি সভা যেকোনো বিশৃঙ্খলা প্রতিহত করতে প্রস্তুত: জুলাই গণ–অভ্যুত্থান দিবসে র‌্যাবের কঠোর গোয়েন্দা নজরদারি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ইমরান খান খুব শিগগিরই প্রভাব হারাতে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন সানাউল্লাহ

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০১:০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)–এর প্রতিষ্ঠাতা ইমরান খান খুব শিগগিরই তার রাজনৈতিক প্রভাব হারাতে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন, দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের রাজনৈতিক ও জনসংযোগবিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ।

পাকিস্তানের গণমাধ্যম সামা টিভির প্রতিবেদন অনুযায়ী, গুজরানওয়ালায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সানাউল্লাহ ইমরান খানের শাসনকাল, তার প্রতিষ্ঠানের (এস্টাবলিশমেন্ট) সঙ্গে সম্পর্ক এবং পিটিআইয়ের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনা করেন।

তিনি বলেন, ‘ইমরান খানের নেতৃত্বাধীন সরকার সে সময় ধ্বংস ডেকে এনেছিল।’ সে সময়ের কিছু সিদ্ধান্তের দায় তৎকালীন সেনাপ্রধান জেনারেল কামার বাজবার ওপরও বর্তায় বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, নওয়াজ শরিফ তার আমলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কখনোই প্রকাশ্যে সমালোচনা করেননি, যা পিটিআইয়ের আচরণের সঙ্গে সম্পূর্ণ বিপরীত।

তিনি বলেন, পিটিআই প্রতিষ্ঠাতা এস্টাবলিশমেন্টকে প্রতিপক্ষদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিচ্ছিলেন, যা পরবর্তীতে মতবিরোধ সৃষ্টি করে।

একইসঙ্গে তিনি অভিযোগ করেন, খানের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা পূরণে সহায়তা আদায়ের জন্য তিনি এস্টাবলিশমেন্টকে ব্ল্যাকমেইলের চেষ্টা করেছিলেন।

রানা সানাউল্লাহ বলেন, ‘পিটিআইয়ের প্রায় ৮৫ শতাংশ সদস্য আর ইমরান খানের রাজনৈতিক পথরেখার সঙ্গে একাত্ম নন।’ তার মতে, পিটিআইয়ের রাজনীতি ধীরে ধীরে এমকিউএম প্রতিষ্ঠাতার বিতর্কিত কৌশলের মতো হয়ে উঠছে, যা শেষ পর্যন্ত সফল হবে না।

তিনি আরও দাবি করেন, অতীতে ছড়ানো ‘পাকিস্তান মুর্দাবাদ’ ধরনের উসকানিমূলক স্লোগান পিটিআই প্রতিষ্ঠাতার উগ্র রাজনৈতিক বর্ণনারই অংশ, যা দেশের সাধারণ মানুষ কখনোই গ্রহণ করবে না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘরে দর্শনার্থীদের জন্য থাকছে যেসব আকর্ষণ

ইমরান খান খুব শিগগিরই প্রভাব হারাতে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন সানাউল্লাহ

আপডেট সময় ০১:০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫