ময়মনসিংহ , মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেয়ার বাজারে বড় জালিয়াতি: সাকিব আল হাসানসহ ১৫ জনের নথি জব্দ করেছে দুদক জামায়াত আমীর শফিকুর রহমানের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ জা‌নিয়ে‌ছেন কর্মসংস্থান মন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সাথে নিউজিল্যান্ডের হাইকমিশনারের বৈঠক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন জুলাই গ্রাফিতি অপসারণের নির্দেশ সিটি করপোরেশন দেয়নি জানিয়েছেন চসিক মেয়র পশ্চিমবঙ্গে বুলডোজার রাজনীতি চলবে না বললেন মমতা চুয়াডাঙ্গায় পুলিশের চাকরি পেলেন ১২০ টাকায়, ২১ তরুণ-তরুণী লাঞ্চ বিরতিতেই বাংলাদেশের লিড আড়াইশ ছুঁই ছুঁই, কাঁপছে প্রতিপক্ষ! সেন্টমার্টিনে ১৬ লাখ টাকার সিমেন্ট জব্দ, আটক ৩৩
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

‘এটা স্লিপ অফ টাং, আমি তো ইচ্ছা করে বলিনি’ আমির হামজা

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

ইসলামি বক্তা ও কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মুফতি আমির হামজা সম্প্রতি তার কিছু বক্তব্যের কারণে বেশ সমালোচিত হয়েছেন। বিতর্কিত এসব বক্তব্যের কারণে তাকে এবং তার পরিবারকে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন। 

গত রোববার (২১ সেপ্টেম্বর) বিকালে সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এই অভিযোগ করেন।

সম্প্রতি দেওয়া বক্তব্য নিয়ে তিনি বলেন, এটা স্লিপ অফ টাং, আমি তো ইচ্ছা করে বলিনি। সেটা নিয়ে এতো সমালোচনা।

আমির হামজা বলেন, ‘গত শনিবার আমি আলোচনায় বলেছিলাম। এটা আমি ইচ্ছে করে বলিনি। মনের অজান্তে বেরিয়ে গেছে। যারা কষ্ট পেয়েছেন, তারা আমাকে মাফ করে দেবেন।’

আমির হামজা আরও বলেন, ‘সংগঠন থেকে বিতর্কিত কোনও রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য দায়িত্বশীলরা আমাকে বলেছেন। রবিবার দুজন কেন্দ্রীয় দায়িত্বশীল আমার সঙ্গে কথা বলেছেন। তারা জানিয়েছেন, মাহফিলে কোনও বক্তব্য দেওয়ার সময় আমি যেন সতর্ক হই। আমি সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে আয়াত, সুরার ওপরে তাফসির করবো। কোরআনের তাফসিরের বাইরে আর কিছু বলবো না।’

আলোচিত এই বক্তা বলেন, ‘ক্ষমা চাইলে কী মানুষ ছোট হয়ে যায়? অতীতের বিষয়গুলোর জন্য আমি নিজে ভুল স্বীকার করেছি, ক্ষমা চাইছি।’

এর আগেও নায়িকাদের নিয়ে ও বিভিন্ন ইস্যুতে এই ইসলামি বক্তার বক্তব্য নিয়ে দেশব্যাপী ব্যাপক সমালোচনা উঠেছিল। আরও কয়েকবার আমির হামজা নিজ বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেয়ার বাজারে বড় জালিয়াতি: সাকিব আল হাসানসহ ১৫ জনের নথি জব্দ করেছে দুদক

‘এটা স্লিপ অফ টাং, আমি তো ইচ্ছা করে বলিনি’ আমির হামজা

আপডেট সময় ১১:৪৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫