ময়মনসিংহ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফরিদপুর থানা পুলিশের অভিযানে শিশু হত্যার মূল আসামী গ্রেফতার এবং ছিনতাই হওয়া ব্যাটারী চালিত অটোভ্যান উদ্ধার ​সাইবার সুরক্ষা আইনের সংশোধনী নিয়ে জামায়াতের আপত্তি, কিন্তু সাইবার অপরাধ রুখতে আইনের পক্ষে তথ্যমন্ত্রী ​এশিয়ান গেমসে যোগ দিতে চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান রাজধানীসহ ২৫ জেলায় তীব্র তাপপ্রবাহ, সাথেই ভারী বর্ষণের প্রবল পূর্বাভাস ইউ গেট আউট ফ্রম দিস রুম’: সিভিল সার্জনকে রেগে ঘর থেকে বের করে দিলেন আইনমন্ত্রী কারাগারে জন্ম ও বেড়ে ওঠা: ৭ বছর পর অবরুদ্ধ জীবন থেকে মুক্ত মোবাশ্বেরা ‘১১ হাজার কোটি’ ফিরিয়ে এনে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি: আসিফ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে জানিয়েছেন শিক্ষা সচিব রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয় জানিয়েছেন ইসি আনোয়ারুল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এনসিপির নেতারা ফরিদপুরের পথে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০১:০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ৫৫৭ বার পড়া হয়েছে

ফরিদপুরে আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা আয়োজনের প্রস্তুতি চলছে। আগের সময়সূচি অনুযায়ী, সকাল ১০টায় পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে এই কর্মসূচি পিছিয়ে দিয়ে দুপুর সাড়ে ১২টায় করা হয়েছে।

এর আগে গত বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে ‘মার্চ টু গোপালগঞ্জ’ ঘোষণা করেছিল এনসিপি। এই কর্মসূচি ঘিরে সকাল ৯টার পর থেকে বিকেল পর্যন্ত চার দফায় হামলা চালায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

পূর্ব ঘোষণা অনুযায়ী, এনসিপির নেতাদের বুধবার রাতে ফরিদপুর আসার কথা ছিল। কিন্তু গোপালগঞ্জের ওই ঘটনার পর তারা খুলনায় চলে যান। গতকাল রাতে সেখানে ছিলেন। আজ দুপুরে ফরিদপুরে পথসভায় যোগ দেবেন।

এনসিপির ফরিদপুর অঞ্চলের সংগঠক রাকিব হাসান বলেন, সকাল ৯টা ৫০ মিনিটে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা খুলনা থেকে ফরিদপুরের উদ্দেশে রওনা দিয়েছেন। বৃষ্টির জন্য রাস্তার অবস্থা খারাপ। ফরিদপুরে দুপুর সাড়ে বারোটার মধ্যে প্রোগ্রাম ধরা কঠিন হয়ে পড়বে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, নিরাপত্তার ব্যাপারে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘটনাস্থলের আশপাশে চার শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী ও র‍্যাবের সদস্যরা টহল দেবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুর থানা পুলিশের অভিযানে শিশু হত্যার মূল আসামী গ্রেফতার এবং ছিনতাই হওয়া ব্যাটারী চালিত অটোভ্যান উদ্ধার

এনসিপির নেতারা ফরিদপুরের পথে

আপডেট সময় ০১:০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫